কলকাতা 

সব সম্প্রদায়ের জনসংখ্যার সমানুপাতে প্রতিনিধি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কমিটিকে পুনরায় গঠন করতে হবে মুখ্যমন্ত্রীর নিকট দাবী জানালেন এসডিপিআইয়ের রাজ্য সভাপতি তায়েদুল ইসলামের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সারা ভারত হিন্দুত্ববাদী রাজনীতিতে আক্রান্ত। মুসলিম সহ সকল নিপীড়িত বঞ্চিত সম্প্রদায়ের ওপর ভারতীয় জনতা পার্টি দমন, পীড়ন চালিয়ে যাচ্ছে। সেখানে বিরোধী রাজনৈতিক দল বা রাজ্য সরকারগুলোও যদি নিপীড়িত সমাজকে দমনের পন্থা অবলম্বন করে তবে অচিরেই এ দেশ পিছনের দিকে হাঁটতে শুরু করবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরের প্রাথমিক বিভাগ। বিজ্ঞপ্তি দেখে বাংলার অধিকাংশ জনতা হতবাক হয়ে গেছেন। নতুন কমিটিতে একজনও মুসলিম প্রতিনিধিকে রাখা হয়নি।প্রাথমিক শিক্ষা পর্ষদ ছাড়াও স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেও একজনও মুসলিম প্রতিনিধিকে রাখা হয়নি।

Advertisement

সোস্যাল ডেমোক্র্যাটি পার্টি অফ ইন্ডিয়া মুখ্যমন্ত্রী র কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছে অবিলম্বে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটিকে নতুনভাবে গঠন করতে হবে এবং সব সম্প্রদায়ের জনসংখ্যার সমানুপাতে প্রতিনিধি রাখার ব্যবস্থা করতে। পাশাপাশি আরও দাবি জানাচ্ছে— স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মাধ্যমিক শিক্ষা পর্ষদ সহ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সহ রাজ্য পরিচালনার সকল বিভাগ ও স্তরে এ ব্যবস্থা গ্ৰহণ করতে হবে।

 

 

 

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ