বিদ্রোহে ইতি ! ইউসুফ পাঠান কে ভরতপুর থেকে বেশি ভোটে জেতানোর আহ্বান হুমায়ুনের! নেপথ্যে রহস্য?
বিশেষ প্রতিনিধি : আজ বুধবার কলকাতায় এসেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। গুজরাট থেকে তিনি আজ কলকাতায় এসেছেন আগামীকাল থেকে বহরমপুরের তৃণমূল প্রার্থী হিসেবে প্রচার শুরু করে দেবেন। তার আগে বিদ্রোহে ইতি ঘটালেন মুর্শিদাবাদ এর ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীর।
ইউসুফ পাঠানের প্রচারের নামার একদিন আগে হুমায়ুন কবীরের এই অবস্থান তৃণমূল কংগ্রেসকে অনেকটাই স্বস্তিতে রাখল। যদিও মুর্শিদাবাদের মানুষ বলছে অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠান এমন কোন গুরুত্বপূর্ণ প্রার্থী নন। পাঠানকে অধীরের বিরুদ্ধে প্রার্থী করে অধীরের জয়কে সহজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তা সত্ত্বেও যেভাবে হুমায়ুন কবীর ইউসুফ পাঠান প্রকাশ্যে মন্তব্য করেছিলেন তাতে দলকে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে। ফলে মনে করা হচ্ছিল লোকসভা ভোট শেষ হওয়ার আগেই বহরমপুরের নির্বাচন হয়ে যাবে। কারণ হুমায়ুনের মতো একজন সাংগঠনিক ব্যক্তিত্বের বিদ্রোহ নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
তাই প্রথম থেকেই হুমায়ুন কে বোঝানোর জন্য ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেয়া হয় কিন্তু কোন সমঝোতা সূত্র তৃণমূল কংগ্রেস বের করতে পারেনি। বরং ফিরহাদ হাকিমকে খানিকটা অবজ্ঞা করে হুমায়ুন জানিয়ে দিয়েছিলেন তিনি ইউসুফ পাঠানের হয়ে প্রচারে নামবেন না। এই ঘটনার কয়েক দিনের মধ্যেই কিভাবে পাল্টি খেলেন হুমায়ুন তা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
যদিও এই চর্চার ব্যাখ্যা স্বয়ং হুমায়ুন কবীর নিজেই দিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুরোধ এই তিনি পাঠানের হয়ে প্রচারে নামছেন। তিনি নাকি দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে প্রতিশ্রুতি দিয়েছেন ভরতপুর থেকে সবচেয়ে বেশি ভোটে লিড দেবে পাঠান। অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই হুমায়ুন প্রকাশ্যে পাঠানের পাশে দাঁড়ালেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিষেককে নাকি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভরতপুর বিধানসভা কেন্দ্রে যত ভোটে তিনি জিতেছিলেন তার চেয়েও বেশি ভোটে জিতাবেন পাঠানকে।
এখন দেখার বিষয় হুমায়ুন কবীর সত্যিই আন্তরিকভাবে প্রচারে নামেন কিনা। যদিও হুমায়ুন বলেছেন আগামীকাল কলকাতা থেকে যখন পাঠানকে বহরমপুরে নিয়ে যাওয়া হবে তখন তিনি সঙ্গে যাবেন। অর্থাৎ প্রচারের প্রথম দিন থেকেই পাঠানের পাশে থাকবেন হুমায়ুন কবির।

