জেলা 

ফুরফুরা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ৬ – ০ তে জিতল আইএসএফ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবাংলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হুগলি জেলার ফুরফুরা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ অভিভাবকদের জন্য বরাদ্দ আসনের ছটি জিতে গেল। এর ফলে এই মাদ্রাসার পরিচালন সমিতির দায়িত্ব থেকে সরে যেতে হবে শাসক তৃণমূল কংগ্রেসকে। গতকাল ৩১ শে ডিসেম্বর ২০২৩ রবিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয় ফুরফুরা হাই মাদ্রাসায়।

ফুরফুরা শরীফের হাই মাদ্রাসার পরিচালন সমিতির এই নির্বাচনের ফলাফল রাজ্যজুড়ে মুসলিম সমাজের উপরে পড়ার সম্ভাবনা রয়েছে। এ থেকে এটাই স্পষ্ট হয়েছে এই রাজ্যে সংখ্যালঘুরা এখন শাসকদলের পক্ষে আর নেই। বিশেষ করে দক্ষিণবঙ্গের মুসলিম সমাজ শাসক তৃণমূল কংগ্রেসের কাছ থেকে দূরত্ব মেনটেন করছে এ বিষয়ে কোন সন্দেহ থাকার কথা নয়।

Advertisement

আগামী লোকসভা নির্বাচনে এই পরম্পরা বজায় থাকলে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে মুখ থুবড়ে পড়তে হতে পারে। এ প্রসঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী বলেছেন, শুধু ফুরফুরা কেন এই রাজ্যের যে কোন প্রান্তে নির্বিঘ্নে নিরপেক্ষ সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন হলে শাসক তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। একইসঙ্গে তিনি ফুরফুরার হাই মাদ্রাসার অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেছেন তারা আমাদের উপর যে আস্থা রেখে এই নির্বাচনে জিতিয়েছে আমরা এটুকু কথা দিতে পারি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে আমরা এই মাদ্রাসায় কাজ করব। সাধারণ শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে শিক্ষাটুকু গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করব আমরা।

ফুরফুরা হাই মাদ্রাসায় ব্যাপকভাবে হেরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানানো হয়নি।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ