দেশ 

“আত্মনির্ভর ভারত এবার আর থামবে না” ১০৮ তম মন কি বাতে বললেন নরেন্দ্র মোদি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আত্মনির্ভর ভারতকে আর রাখা যাবে না ১০৮ তম মানকি বাত অনুষ্ঠানে এ কথা বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। এদিন স্পষ্ট করে তিনি বলেন,”ভারত এবার আর থামবে না।”

প্রধানমন্ত্রী এদিন তাঁর মাসিক অধিবেশনের ১০৮তম পর্বে ‘১০৮’ সংখ্যাতত্ত্ব নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, ”১০৮ সংখ্যার গুরুত্ব এবং পবিত্রতা এখানে গভীর অধ্যয়নের বিষয়। জপমালায় ১০৮ রুদ্রাক্ষ, ১০৮ বার জপ করা, ১০৮টি ঐশ্বরিক গোলক, ১০৮টি মন্দিরে সিঁড়ি, ১০৮ ঘণ্টা… এই ১০৮ নম্বরটি অসীম বিশ্বাসের সঙ্গে জড়িত। সেই কারণে ‘মন কি বাতে’র ১০৮তম পর্বটি আমার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে।”

সেই সঙ্গেই মোদি (PM Modi) শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর জোর দিয়েছেন। এবং ‘ফিট ইন্ডিয়া’র অনন্য প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। সম্প্রচারের সময় ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, দাবা কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ এবং অভিনেতা অক্ষয় কুমারও কথা বলেন অনুষ্ঠানে। জানান, তাঁদের সুস্বাস্থ্যের রহস্য কী। মোদি বলেন, ”ভারত আত্মবিশ্বাসে পরিপূর্ণ।”

প্রধানমন্ত্রী আরও বলেন, ”এই বছর আমরা অনেক কিছু অর্জন করেছি। দেশটি পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। G20 সফলভাবে সংগঠিত হয়েছে। আজ দেশের প্রতিটি অঞ্চল আত্মবিশ্বাসে ভরপুর। আগামী বছরও আমাদের এটা বজায় রাখতে হবে। আজও বহু মানুষ আমাকে চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য বার্তা পাঠাচ্ছেন।” বিশেষ করে নারী বিজ্ঞানীদের প্রশংসাতেও পঞ্চমুখ হন তিনি। সকলকে জানান নতুন বছরের শুভেচ্ছা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ