হামাসের কাছে আত্মসমর্পণ ইসরাইলের !
বাংলার জনরব ডেস্ক : প্রত্যাশা মত শেষ পর্যন্ত ইসরাইল মাথা নিচু করলো হামাসের কাছে। হামাসের দাবি মেনে ৫০ জন ইসরাইলি বন্দিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে চার দিনের যুদ্ধ বিরতি এবং দেড়শ ফিলিস্তিন বন্দিকে ছেড়ে দেওয়ার প্রস্তাবে ইসরাইল রাজি হওয়ার পরেই হামাস ৫০ ইসরাইলি বন্দীকে ছেড়ে দিতে রাজি হয়েছে।
কার্যত হামাসকে শেষ করার লক্ষ্য নিয়ে যে যাত্রা শুরু করেছিল ইসরাইল তা যে শেষ পর্যন্ত সফল হলো না সেটা স্পষ্ট হয়ে গেল। গতকাল বুধবার ইসরাইলের ক্যাবিনেট হামাসের প্রস্তাব মেনে নিয়েছে।শর্ত অনুযায়ী, চারদিনের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তেল আভিভ। এই কয়েকদিন ধরে হামাস তাদের হাতে বন্দি ৫০ জন পণবন্দিকে মুক্তি দেবে। পাশাপাশি ইজরায়েলও তাদের হাতে বন্দি ১৫০ ফিলিস্তিন বন্দিকে মুক্তি দেবে।

বুধবার সকালে ইজরায়েলের (Israel) ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে ঠিক হয় ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার হামাসের প্রস্তাব মেনে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। ইতিমধ্যে এই সংঘর্ষে মধ্যস্থতাকারী দেশ কাতারের তরফে টুইট করে জানানো হয়েছে যুদ্ধবিরতির কথা। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতির সময় জানানো হবে। এবং তা থাকবে চার দিন।
তবে এই যুদ্ধবিরতি নিতান্তই সাময়িক। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলার সময় সিঙ্গাপুরের মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো জেমস ডোর্সে জানাচ্ছেন, ”আমার ধারণা, ইসরাইল এখনই যুদ্ধ থামাতে রাজি নয়।” তাঁর মতে, এটা সবে প্রথম ধাপ। দীর্ঘকালীন শান্তি এখনও গাজা থেকে বহু দূরে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের বুকে ভয়ংকর হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস (Hamas)। মৃত্যু হয় হাজারের উপর ইসরাইল। পণবন্দি করা হয় বহু মানুষকে। হামাসের এই আক্রমণের জবাব দিতে গাজায় ঢুকে অভিযান শুরু করে ইসরাইলি ফৌজ। যার জেরে ইতিমধ্যেই সেখানে মৃতের সংখ্যা ১২ হাজার পেরিয়ে গিয়েছে। যুদ্ধের বলি নিষ্পাপ শিশুরাও। আর এই মৃত্যু মিছিল নিয়ে সমগ্র বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিশ্বের প্রতিটি মানুষ রাস্তায় নেমে ইসরাইলি সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বিশেষ করে পশ্চিমা দেশগুলিতে এই আওয়াজ তীব্র থেকে তীব্রতর হয়েছে।

