কলকাতা 

আমেরিকার বিদেশ সচিব ও প্রতিরক্ষা সচিব ভারতে আসায় কলকাতার রাজপথে বিক্ষোভ এসডিপিআইয়ের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে গণহত্যার পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার রাতে ভারতে আসেন আমেরিকার বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা মন্ত্রী লোয়েড অস্টিন। তারই প্রতিবাদে সারা দেশে জুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দেয় সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া, বিক্ষোভ হয় কলকাতা ও মুর্শিদাবাদে।

গতকাল মুর্শিদাবাদের ডোমকলে ও কলকাতার পার্ক সার্কাস ৭ পয়েন্ট থেকে পার্ক সার্কাস ৪ পয়েন্ট পর্যন্ত দুপুর দুটো থেকে দীর্ঘ দুই ঘন্টা বিক্ষোভ মিছিল করে এসডিপিআই-এর কলকাতা জেলা কমিটি। মিছিলে উপস্থিত থাকেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম । নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক একে. এম গোলাম মর্তুজা , রাজ্য কমিটির সদস্য আফতাব আলম, সারুর আলম, মাওলানা আশরাফ আলী কাশেমী প্রমুখ।

এদিন কলকাতা রাজপথে ১০ কিলোমিটার হেঁটে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের গণহত্যা ও আমেরিকার কূটনৈতিক কৌশল সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানায় সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। আমেরিকাকে বিশ্বের বৃহত্তম সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি বলেন – গাজা শহরে কারেন্ট বন্ধ করে, জল বন্ধ করে বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, নারী ও হাসপাতালের উপর একচেটিয়া ভাবে যে হামলা চালাচ্ছে ইসরাইল সেটা যুদ্ধ নয়, সেটা গণহত্যা এবং এই গণহত্যার পিছনের শক্তি হলো আমেরিকা। যে আমেরিকার হাত রঞ্জিত “ফিলিস্তিনি নিষ্পাপ শিশু, নারী ও বেসামরিক নাগরিকের রক্তে তাদেরকেই রেড কার্পেটের স্বাগত জানান ভারতের নীতি ও আদর্শের লঙ্ঘন। ভারত চিরদিন ফিলিস্তিনের পক্ষে ছিল আর আজ বিজেপি সরকার দখলদার বাহিনীকে সমর্থন করছে। নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যায় সহযোগিতাকারী আমেরিকার সাথে বৈঠকে বসছে। তার তীব্র নিন্দা জানাই।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ