কলকাতা 

খোদ কলকাতায় ৮৮ বছরের স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী, তদন্তে পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেক্স : সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ কলকাতার তিনতলা এলাকায় নিজের স্ত্রীকে ধারণা অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল ৮৮ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পরে ই পুলিশ ওই বৃদ্ধকে আটক করেছে জানা গেছে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।এলাকায়। বৃদ্ধার মাথা, মুখে আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ ঘটনাটি ঘটে। ৮৮ বছরের এক বৃদ্ধ ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রীর মাথা এবং মুখে একাধিক বার আঘাত করেন বলে অভিযোগ। আক্রান্ত ৬৩ বছর বয়সি জামিলা বেগমকে হাসপাতালে নিয়ে যান তাঁর পুত্র। পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

এই ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ মহম্মদ কাসেমকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ