দেশ 

ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিব, মধ্যপ্রাচ্যে ইসরাইলি আগ্রাসনের প্রেক্ষাপটে এই সফর গুরুত্বপূর্ণ কেন? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফিলিস্তিনের নিরীহ জনতার উপরে নির্বিচারে বোমাবর্ষণ এবং মানবাধিকার হরণ যেভাবে করে চলেছে ইসরাইল তা নিয়ে শঙ্কিত বিশ্ব। কিন্তু দুঃখের হলেও সত্য বিশ্বে মানবাধিকার রক্ষার অতন্দ্র প্রহরী বলে নিজেদের দাবি করা সেই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের পাশেই রয়েছে। গাজা ভূখণ্ডে বসবাসরত সাধারন মানুষের উপরে যেভাবে অমানবিক অত্যাচার চালাচ্ছে ইসরাইল তাতে বিশ্ববাসী বিরক্ত বিশ্বের অধিকাংশ রাষ্ট্র নায়ক এর তীব্র নিন্দা করেছেন একই সঙ্গে আগামী দিনে মধ্যপ্রাচ্য যে আরও বেশি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে সে ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছে।এই পরিস্থিতিতে ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা সচিব।

সূত্রের খবর, আসন্ন সফরে অ্যান্টনি ব্লিঙ্কেন ও লয়েড অস্টিন বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। তবে তার দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। ভারত-আমেরিকার (India-US) দ্বিপাক্ষিক সম্পর্কে নজরে একাধিক বিষয়। QUAD সদস্য হিসেবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সুরক্ষা তথা ভারত-চিন সীমান্ত নিরাপত্তা, আমেরিকার সঙ্গে ভারতের সমরাস্ত্র কেনাবেচা, দু দেশের বন্ধু রাষ্ট্র ইসরায়েলে হামাসে হামলা নিয়ে পদক্ষেপ স্থির করা-সহ নানা বিষয় নিয়ে দু দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা। আরও তাৎপর্যপূর্ণ, একইসঙ্গে মার্কিন বিদেশসচিব ও প্রতিরক্ষা সচিবের (Secretary of Defence) ভারতে আসা। সূত্রের খবর, নভেম্বরেই আসছেন ব্লিঙ্কেন এবং অস্টিন।

Advertisement

সূত্রের আরও খবর, তাঁদের এই সফরে মূলত নিরাপত্তা নিয়েই আলোচনা হতে চলেছে। জয়শংকর এবং রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁরা বৈঠক করবেন। ভারতের উত্তরে চিন সীমান্তে লালফৌজের আনাগোনার দিকে কড়া নজর রাখছে আমেরিকা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষা নিয়েও চিন্তিত। রাজনাথ-লয়েডের বৈঠকে উঠে আসতে পারে এই বিষয়টি।

তবে এই সফর সম্ভবত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষাপটে একথা মানতেই হবে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধুদের হারাচ্ছেন। কারণ মুসলিম দেশগুলি সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যেই আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করতে পারে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ