কলকাতা 

কলকাতায় পার্কিং ফি বাড়ছে না : ফিরহাদ হাকিম

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের প্রস্তাবের সায় দিল না নবান্ন। তাই জল্পনা থাকা সত্বেও কোনভাবেই কলকাতার পার্কিং ফি বাড়ছে না। কয়েক মাস আগে কলকাতা পৌরসভা পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এরপরেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়াই কলকাতা পুরসভা পার্কিং বৃদ্ধি করেছে অতএব দ্রুত প্রত্যাহার করতে হবে । জনগণের উপর এই বোঝা চাপানো যাবে না।

এরপরই কলকাতার পুরসভার পক্ষ থেকে পার্কিং ফি প্রত্যাহার করা হয় পরবর্তীতে আলাদা করে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয় কলকাতা পৌরসভা এলাকায় পার্কিং বৃদ্ধির জন্য সেই প্রস্তাব নাকচ হয়ে গেল বলে ওয়াকিবহালমহল মনে করছে। এর ফলেই প্রায় ১০-১২ বছর ধরে কলকাতার শহরে যে পার্কিং ফিট ছিল তাই এখন বহাল থাকবে।

এদিকে কলকাতা পুরসভা পার্কিং তোলার জন্য টেন্ডার দেখেছিল সেই টেন্ডার এর কাজ শেষ হয়েছে যে সংস্থার টেন্ডার পাবে তারা এবার কলকাতার জুড়ে পার্কিং তুলবে। যদিও এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম অন্য কথা বলেছেন তিনি বলেছেন নবান্ন কোন আপত্তি করেনি আমরা নিজে থেকেই পার্কিং বৃদ্ধি করার সিদ্ধান্ত প্রত্যাহার করছি।

শনিবার সাংবাদিক বৈঠকে সেই খবরে সিলমোহর দিয়েছেন স্বয়ং মেয়র। তবে নবান্ন যে পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর দেয়নি, তা অবশ্য মানতে চাননি তিনি। ফিরহাদ বলেন, ‘‘পার্কিং ফি নিয়ে নবান্ন থেকে কোনও নির্দেশ আসেনি। সেই কারণে আমরা পুরনো পার্কিং ফি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি। সম্প্রতি পুরনো পার্কিং ফি-র রেট অব্যাহত রেখেই টেন্ডার করা হয়েছে।’’

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ