মাধ্যমিক প্রস্তুতির মাসিক পরীক্ষায় এবার রাজ্যস্তরে প্রথম স্থানে একই নম্বর পেয়ে চার পড়ুয়া
নাফিসা ইসমাত : গত মাসে যুগ্মভাবে প্রথম হয়েছিল দুজন, এ মাসে অর্থাৎ জুলাইয়ের পরীক্ষায় একই নম্বর পেয়ে একসঙ্গে প্রথম স্থান অধিকার করে নিল বিভিন্ন বিদ্যালয়ের চার জন পড়ুয়া।
সামনে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা, তার আগে কোথাও কোথাও প্রি-টেস্ট। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় যারা বসতে চলেছে, এই সময়ের প্রস্তুতিপর্ব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সমস্ত দিক মাথায় রেখে অনুসন্ধান কলকাতার উদ্যোগে অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় আয়োজন করা হয়েছে আট মাস ব্যাপী প্রতি মাসের এই প্রস্তুতি পরীক্ষা।
জুলাই মাস পরীক্ষায় সর্বমোট ৭০ এর মধ্যে ৬৭ পেয়ে যৌথভাবে প্রথম হয়েছে নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের শালিনী নাইয়া, পাঠভবন ডানকুনির সৌহার্দ্য দাস, বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশন-এর দেবজ্যোতি পাল এবং পাঠভবন ডানকুনির সেখ মোঃ তালহা আতিক। পরীক্ষায় প্রথম স্থান অধিকারী এই চারজন ছাত্রছাত্রী সহ সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সভাপতি বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আহসান।
উত্তরোত্তর এই পরীক্ষায় অংশ নিতে বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেখা যাচ্ছে বলে জানালেন এই পরীক্ষার আহ্বায়ক তথা অনুসন্ধান কলকাতার সম্পাদক বিশিষ্ট গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল। তিনি আরো জানালেন সেপ্টেম্বর মাসের পরীক্ষার পর যে পরীক্ষা নেওয়া হবে তা হবে সম্পূর্ণ সিলেবাসের ওপরে।
উল্লেখ্য, পরপর তিন মাস এই পরীক্ষায় শীর্ষে পৌঁছে নিজের দক্ষতা প্রমাণ করেছে বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশন-এর কৃতী ছাত্র দেবজ্যোতি পাল। তার এই জয়ের ধারাকে অব্যাহত রাখতে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অনুসন্ধান কলকাতার মুখ্য পরামর্শদাতা বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান।
ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা ও সমাজ নিয়ে তাদের ভাবনা, মাধ্যমিক প্রস্তুতি এবং আগামী দিনের পরিকল্পনার উপর একগুচ্ছ প্রশ্ন প্রদান করা হয়। তার উত্তরে তারা জানায়:
➖➖➖➖➖➖➖➖➖➖

*শালিনী নাইয়া,*
নবপল্লী যোগীন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দির
প্রিয় শালিনী,
১) অনুসন্ধান কলকাতা-এর আয়োজনে মাসিক এই পরীক্ষায় তুমি জুলাই মাসের পরীক্ষায় যৌথভাবে প্রথম হলে, তোমাকে অভিনন্দন।
= অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাদের সবার আশীর্বাদ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
২) সামনেই টেস্ট পরীক্ষা। তার প্রস্তুতি কীভাবে নিচ্ছ? নিশ্চয় তার আগে সিলেবাস সম্পূর্ণ হবে। টেস্ট-এ টোটাল কত মার্কস আসবে বলে মনে হচ্ছে?
= টেস্ট এর জন্য আলাদা কোন প্রস্তুতি শুরু করিনি। আমার কাছে প্রতিটা পরীক্ষা গুরুত্বপূর্ণ।
মার্ক্স এর চিন্তা করিনি। চেষ্টা করব প্রতিটি বিষয়ে নিজের সবচেয়ে ভালো টা দেওয়ার।
৩) টেষ্টের পর পড়াশোনায়
কিছুটা কী বদল আসবে ? কী পরিকল্পনা?
= সিলেবাস শেষ হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র বই পড়ার থেকে হাতে কলমে অনুশীলন করার ওপর জোর দিচ্ছি। হয়তো বাড়িতে পড়ার সময় বাড়তে পারে।
৪) প্রিয় বিষয় কী? ভবিষ্যতে কী এই বিষয় নিয়ে পড়তে চাও?
= আমার প্রিয় বিষয় এখনও পর্যন্ত অঙ্ক আর ভৌতবিজ্ঞান । ইচ্ছা আছে জ্যোতির্পদার্থবিদ্যা নিয়ে পড়ার।
৫) পড়াশোনায় তোমার রোল মডেল কেউ আছে?
= সবার আগে তো বলতে হবে আমার মা আর মামাদের কথা, যাদের জন্য আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর আমার প্রত্যেক শিক্ষক শিক্ষিকা আমার রোল মডেল।
৬) সবার সেরা আমাদের দেশ। যে যে দিকে সেরা, তার যেকোনো দুটি দিক নিয়ে যদি বলো।
= ঐতিহ্য ও সংস্কৃতিতে আমাদের মাতৃভূমি সমগ্র বিশ্বে সেরা বলে আমি মনে করি। আমাদের দেশের মানুষের ভ্রাতৃত্ববোধ , আমাদের সম্পর্কের আন্তরিকতা, আমাদের দেশের গৌরবময় অতীত সকল দেশের সেরা।
আমার মনে হয়, নতুন প্রজন্মকে যতই খারাপ ভাবা হোক না কেন , তারাই পারবে সমস্ত সামাজিক কুসংস্কার আর জীর্ণ পুরানো দিনের নেতিবাচক চিন্তা ভাবনার থেকে ভারত কে মুক্তি দিতে। এই ঘটনা ভারতের আর একটা নবজাগরণ ডেকে নিয়ে আসতে পারে।
৭) সমাজের জন্য আমরা একক বা যৌথভাবে কিছু কী করতে পারি? কি মত তোমার?
= অনেক কিছুই তো করার আছে। একটা প্রাসঙ্গিক কথা হল মানসিকতার পরিবর্তন। সব সাম্প্রদায়িকতা, মতভেদ ভুলে মনুষ্যত্ব কে আগে স্থান দেওয়া উচিত। আজকালকার খবরের কাগজের পাতা উল্টে দেখলে এই সহিষ্ণুতার, বাঁকা দৃষ্টিকোণ থেকে না দেখে সত্যি কে সহজে গ্রহণ করার ক্ষমতার বড্ড অভাব দেখি। ভারতবর্ষের মত শান্তিকামী দেশের মানুষের কাছে এটা কাম্য নয়।
আর অবশ্যই, পরিবেশ কে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পাঠ্যপুস্তক এর শিক্ষা কে দৈনন্দিন জীবনে প্রয়োগ করে পৃথিবী কে বাসযোগ্য করে তোলার পরিকল্পনা নেওয়া এখন অতিআবশ্যক ।
৮) অনুসন্ধান কলকাতার শিক্ষা-সংস্কৃতি মূলক কর্মসূচি সম্পর্কে তোমার মন্তব্য।
= আমি এই কর্মসূচিতে এপ্রিল মাসে যোগ দিয়েছি। অনুসন্ধান কলকাতার এই উদ্যোগ এক কথায় অভিনব এবং অত্যন্ত শিক্ষাসহায়ক । সত্যিই এতে আমাদের সবার পড়াশোনাতে খুব উপকার হয়েছে। আর সাথে বিভিন্ন বিষয়ের ওপর অনলাইন ক্লাস এ আমি অনেক ব্যাপারে নিজের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এজন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই উদ্যোগ বজায় থাকলে ভবিষ্যতে আরো অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে।
➖➖➖➖➖➖➖➖➖

*শেখ মোঃ তালহা আতিক*
পাঠভবন ডানকুনি
১) অনুসন্ধান কলকাতা-এর আয়োজনে মাসিক এই পরীক্ষায় তুমি জুলাই মাসের পরীক্ষায় যৌথভাবে প্রথম হলে, তোমাকে অভিনন্দন।
➖ আপনাদের প্রেরণায় এবং উৎসাহে এটা সম্ভব হয়েছে। আপনাদের সকলকেই জানাই প্রণাম ।
২) সামনেই টেস্ট পরীক্ষা। তার প্রস্তুতি কীভাবে নিচ্ছ? নিশ্চয় তার আগে সিলেবাস সম্পূর্ণ হবে। টেস্ট-এ টোটাল কত মার্কস আসবে বলে মনে হচ্ছে?
➖টেস্ট পরীক্ষার প্রস্তুতি বলতে এখনো সেভাবে শুরু হয়নি। বিভিন্ন বিষয়ের কিছু কিছু অধ্যায় এখনো বাকি আছে। তবে আশা করি খুব তাড়াতাড়ি বাকিগুলো শেষ করে টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করব। আশা করছি টেস্টে ৯০ শতাংশের বেশি নম্বর পাব।
৩) টেষ্টের পর পড়াশোনায়
কিছুটা কী বদল আসবে ? কী পরিকল্পনা?
➖ টেস্টের পর পড়াশোনায় কিছুটা তো বদল আসবেই। তখন পড়াশোনার বাড়িতে আরো বেশি সময় দিতে হবে। বাড়িতে বসে সময় ধরে সমস্ত বিষয়ের প্রশ্নগুলো সমাধান করব।
৪) প্রিয় বিষয় কী? ভবিষ্যতে কী এই বিষয় নিয়ে পড়তে চাও?
➖ আমার প্রিয় বিষয় বলতে অংক এবং ভৌতবিজ্ঞান ,তবে অন্যান্য বিষয় পড়তেও ভালোই লাগে । ভবিষ্যতে বিজ্ঞান শাখায় পড়ার ইচ্ছা আছে।
৫) পড়াশোনায় তোমার রোল মডেল কেউ আছে?
➖ আমার বিদ্যালয়ের ও বাড়ির সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং সর্বোপরি বাবা-মা , যারা দিনরাত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবার চেষ্টা করছেন তারা সবাই আমার আদর্শ রোল মডেল।
৬) সবার সেরা আমাদের দেশ। যে যে দিকে সেরা, তার যেকোনো দুটি দিক নিয়ে যদি বলো।
➖ আমি মনে করি আমাদের দেশ সবদিক দিয়ে সেরা সেরা। বিশেষ করে কৃষি প্রযুক্তি ও শিক্ষার ক্ষেত্রে উন্নতির চোখে পড়ার মতো। দেশ থেকে দুর্নীতি নির্মূল করার জন্য নৈতিক শিক্ষার উপর প্রাধান্য দেওয়া উচিত।
৭) সমাজের জন্য আমরা একক বা যৌথভাবে কিছু কী করতে পারি? কি মত তোমার?
➖এই সমাজের জন্য আমাদের কেউই তাদের একক ও যৌথ দায়িত্ব অস্বীকার করতে পারি না ।সমাজের একক মানুষের নৈতিক উন্নতি সাধনের মধ্যে দিয়ে বৃহত্তর সমাজের উন্নয়ন সম্ভব । পড়াশোনার পাশাপাশি একক বা যৌথভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের চারপাশের সমস্ত খারাপ দিকগুলির ইতি টানা সম্ভব।
৮) অনুসন্ধান কলকাতার শিক্ষা-সংস্কৃতি মূলক কর্মসূচি সম্পর্কে তোমার মন্তব্য।
➖ অনুসন্ধান কলকাতার বিভিন্ন রকম শিক্ষা সংস্কৃতি মূলক কর্মসূচি আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলের অসংখ্য ছাত্রছাত্রীকে বিশেষভাবে উপকৃত করেছে। এই সংস্থার উদ্যোগ আমাদের পড়াশোনার মানকে অনেক উন্নত করেছে এবং ভবিষ্যতে উন্নত করবে এই আশা রাখি। নমস্কার।।
➖➖➖➖➖➖➖➖➖➖➖

*সৌহার্দ্য দাস*
পাঠভবন ডানকুনি
১) অনুসন্ধান কলকাতা-এর আয়োজনে মাসিক এই পরীক্ষায় তুমি জুলাই মাসের পরীক্ষায় যৌথভাবে প্রথম হলে, তোমাকে অভিনন্দন।
– আপনাদের প্রেরণায় এবং উৎসাহে এটা সম্ভব হয়েছে। আপনাদের সকলকেই জানাই প্রণাম ।
২) সামনেই টেস্ট পরীক্ষা। তার প্রস্তুতি কীভাবে নিচ্ছ? নিশ্চয় তার আগে সিলেবাস সম্পূর্ণ হবে। টেস্ট-এ টোটাল কত মার্কস আসবে বলে মনে হচ্ছে?
– টেস্ট পরীক্ষার প্রস্তুতি বলতে এখনো সেভাবে শুরু হয়নি। বিভিন্ন বিষয়ের কিছু কিছু অধ্যায় এখনো বাকি আছে। তবে আশা করি খুব তাড়াতাড়ি বাকিগুলো শেষ করে টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করব। আশা করছি টেস্টে ৯০ শতাংশের বেশি নম্বর পাব।
৩) টেষ্টের পর পড়াশোনায়
কিছুটা কী বদল আসবে ? কী পরিকল্পনা?
– টেস্টের পর পড়াশোনায় কিছুটা তো বদল আসবেই। তখন পড়াশোনার বাড়িতে আরো বেশি সময় দিতে হবে। বাড়িতে বসে সময় ধরে সমস্ত বিষয়ের প্রশ্নগুলো সমাধান করব।
৪) প্রিয় বিষয় কী? ভবিষ্যতে কী এই বিষয় নিয়ে পড়তে চাও?
– আমার প্রিয় বিষয় বলতে অংক এবং ভৌতবিজ্ঞান ,তবে অন্যান্য বিষয় পড়তেও ভালোই লাগে । ভবিষ্যতে বিজ্ঞান শাখায় পড়ার ইচ্ছা আছে।
৫) পড়াশোনায় তোমার রোল মডেল কেউ আছে?
– আমার বিদ্যালয়ের ও বাড়ির সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং সর্বোপরি বাবা-মা , যারা দিনরাত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবার চেষ্টা করছেন তারা সবাই আমার আদর্শ রোল মডেল।
৬) সবার সেরা আমাদের দেশ। যে যে দিকে সেরা, তার যেকোনো দুটি দিক নিয়ে যদি বলো।
– আমি মনে করি আমাদের দেশ সবদিক দিয়ে সেরা সেরা। বিশেষ করে কৃষি প্রযুক্তি ও শিক্ষার ক্ষেত্রে উন্নতির চোখে পড়ার মতো। দেশ থেকে দুর্নীতি নির্মূল করার জন্য নৈতিক শিক্ষার উপর প্রাধান্য দেওয়া উচিত।
৭) সমাজের জন্য আমরা একক বা যৌথভাবে কিছু কী করতে পারি? কি মত তোমার?
এই সমাজের জন্য আমাদের কেউই তাদের একক ও যৌথ দায়িত্ব অস্বীকার করতে পারি না ।সমাজের একক মানুষের নৈতিক উন্নতি সাধনের মধ্যে দিয়ে বৃহত্তর সমাজের উন্নয়ন সম্ভব । পড়াশোনার পাশাপাশি একক বা যৌথভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের চারপাশের সমস্ত খারাপ দিকগুলির ইতি টানা সম্ভব।
৮) অনুসন্ধান কলকাতার শিক্ষা-সংস্কৃতি মূলক কর্মসূচি সম্পর্কে তোমার মন্তব্য।
– অনুসন্ধান কলকাতার বিভিন্ন রকম শিক্ষা সংস্কৃতি মূলক কর্মসূচি আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলের অসংখ্য ছাত্রছাত্রীকে বিশেষভাবে উপকৃত করেছে। এই সংস্থার উদ্যোগ আমাদের পড়াশোনার মানকে অনেক উন্নত করেছে এবং ভবিষ্যতে উন্নত করবে এই আশা রাখি। নমস্কার।।

