রাজ্যস্তরের ধর্মীয় গুরুদের নিয়ে প্রশিক্ষণ শিবির আমানতের
বাংলার জনরব ডেস্ক : ১৭ই আগষ্ট ২০২৩ ইউনিসেফ ও আমানত ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে কলকাতার সেবা কেন্দ্রে ধর্মীয় গুরুদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।এই প্রশিক্ষণ শিবিরে পশ্চিমবঙ্গের ৬ টি জেলার ধর্মগুরুদের নিয়ে পাঁচটি থিমেটিক মেসেজ এর উপর প্রশিক্ষণের কাজ শুরু হয় । মা ও শিশু স্বাস্থ্য, মা ও শিশুদের পুষ্টি, চাইল্ড প্রটেকশন, ওয়াটার স্যানিটেশন হাইজিন, শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে প্রশিক্ষণ পর্ব শুরু হয়।
এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ইউনিসেফের এসবিসি স্পেশালিস্ট মিসেস সোনিয়া মেনন, মিডিয়া বিশেষজ্ঞ অমিতাভ দাস, আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, জেনারেল সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবরঞ্জন লাই, এম আই এস কো-অর্ডিনেটর আরিফ নাসরুল্লাহ আঞ্জুম, ৬টি জেলার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, ও ৬টি জেলার ধর্মগুরু তথা স্কলার প্রমুখ।

পাঁচটি থিমেটিক মেসেজ নিয়ে বিভিন্ন ধর্মের ধর্মীয়গুরু ও স্কলারদের সহযোগিতায় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তথ্য নিয়ে একটি ‘ফেথ ফর লাইভ’ হ্যাণ্ডবুক তৈরি করার কাজ শেষ হতে চলেছে বিভিন্ন ভাষায় । সেগুলি নিয়ে আগামীদিনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কলারদের নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার অভিযান চালানো হবে। হ্যাণ্ডবুকের সহযোগিতায় সারা পশ্চিমবাংলায় জুড়ে একটি ইন্টারফেথ অ্যালায়েন্স তৈরি করা হয়।
এই সভার শুভ সূচনা করেন জনাব জালালউদ্দিন আহমেদ সাহেব। তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন কেন আজকের সভা আহ্বান করা হয়েছে। জনাব মুহাম্মদ শাহ আলম সাহেব তার বক্তব্যের মাধ্যমে আমনতের ২০ বছরের কর্মকান্ড তুলে ধরেন। সোনিয়া মেনন এই হ্যাণ্ডবুক তৈরি করায় ইউনিসেফের সহযোগিতা কথা উল্লেখ করেন। দেবরঞ্জন লাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ফেইথ ফর লাইফের হ্যাণ্ডবুকের 4 বছরের কাজের খতিয়ান ও আগামীদিনে ধম্মগুরুদের দায়িত্ব । আশাকরি আগামী সেপ্টেম্বর মাসে এই হ্যাণ্ডবুকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, তারপর সেই হ্যাণ্ডবুক প্রচারের জন্য ব্যবহার করা হবে।

