কলকাতা সহ বাংলাদেশ এবং অসমে ভূমিকম্পে কেঁপে উঠলো, আতঙ্ক মানুষের মধ্যে, ভূমিকম্পের উৎস স্থল বাংলাদেশের সিলেট
বাংলার জনরব ডেস্ক : সোমবার রাত ৮ টা ১৯ মিনিট কলকাতা কেঁপে উঠল পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা জেলাও কেঁপে ওঠে পরে জানা যায় এটা ভূমিকম্প। তবেই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল মাত্র রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে টুইটারে জানানো হয়েছে, সোমবার রাত ৮টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। উৎসস্থল ছিল বাংলাদেশের সিলেট। অন্য দিকে, বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সিলেটের কানাইঘাট উপজেলা থেকে প্রায় চার কিলোমিটার দূরে ভারত সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের রাজধানী ঢাকা-সহ সে দেশের কয়েকটি এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া মেলেনি।
কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে প্রশাসনিক বা স্থানীয় সূত্রে ক্ষয়ক্ষতির কোনও খবরও এখনও পাওয়া যায়নি। উত্তর ২৪ পরগনার জেলার বেশ কিছু জায়গায় কম্পনের তীব্রতা তুলনামূলক বেশি ছিল।

