কলকাতা 

বিধানসভার বাদল অধিবেশন নিয়ে রাজ্যপাল ও নবান্নের দ্বন্দ্ব আরো প্রকট হলো

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের যে সংঘাত শুরু হয়েছিল তা বিধানসভার অধিবেশন ডাকাকে কেন্দ্র করেও সেই সংঘাত আরো তীব্র হলো বলে রাজনৈতিক মহল মনে করছে। আগামী ২৪ শে জুলাই থেকে বিধানসভার বাদল অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছিল মমতা সরকার। সেই সিদ্ধান্ত মোতাবেক রাজ্যপালের কাছে ফাইল পাঠানো হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই ফাইলে স্বাক্ষর করলেই বিধানসভার অধিবেশন সোমবার থেকে শুরু হতে পারত।

কিন্তু তিনি ফাইলে স্বাক্ষর না করে সংশ্লিষ্ট দফতরের অর্থাৎ পরিষদীয় দফতরের মন্ত্রীকে তলব করেন। রাজ্যপাল বলেন, মন্ত্রী না আসতে পারলে অন্তত মুখ্য সচিবকে আসতে হবে। কিন্তু জানা গেছে মুখ্য সচিব এখনো পর্যন্ত রাজ্যপালের সঙ্গে দেখা করেননি। মুখ্যমন্ত্রীর মৌখিক সম্মতি না পেলে মুখ্য সচিব রাজ্যপালের সঙ্গে দেখা করবেন না বলে সূত্রের খবর।

সোমবার থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হওয়ার কথা। সেই মোতাবেক মন্ত্রিসভার বৈঠক বিধানসভাতে ডাকা হয়েছিল । কিন্তু দেখা গেল সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিয়ে বলা হয়েছে আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকভাবে নবান্নে। সুতরাং রাজ্যপালের আপত্তির ফলে বাদল অধিবেশন যে ২৪ শে জুলাই থেকে শুরু হচ্ছে না সে বিষয়ে পরিষ্কার আভাস পাওয়া গেল।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ