কলকাতা 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ডোমকলের বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মৃন্ময়ী বিলকিস যে অভিযোগ পুলিশের দায়ের করেছিলেন তার পরিপ্রেক্ষিতে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।আজ বুধবার হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত জানিয়েছে, আপাতত রক্ষাকবচ দেওয়া হচ্ছে আইএসএফ বিধায়ককে। আগামী ১৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে পর্যন্ত নওশাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

পঞ্চায়েত ভোটের তিন দিন আগে গত বুধবার নিউ টাউন থানায় ফুরফুরা শরিফের পিরজাদা তথা ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর সঙ্গে থানায় গিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন বিজেপি নেতা ও বিধান নগর পুরো নিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।

Advertisement

অভিযোগ সামনে আসার পরেই তার বিরুদ্ধে শাসক দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারপরই প্রকাশ্য আছে অভিযোগকারীদের পরিচয় তিনি ডোমকল শহর তৃণমূলের সর্বশেষ যে কমিটি ঘোষিত হয়েছিল, তাতে মোট পাঁচ জনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এবং তাতে চার নম্বরে নাম ছিল নওশাদের বিরুদ্ধে অভিযোগকারিণী তরুণীর। জানা গিয়েছে, দলের তরফে তিনি রেশন ডিলারদের সংগঠন এবং সেই সংক্রান্ত অন্যান্য বিষয় দেখভাল করতেন। তাঁর অভিযোগ, বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি অফিসে নওশাদ তাঁকে ধর্ষণ করেছিলেন। তার পরে একাধিক বার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বলে দাবি তাঁর। অভিযোগকারিণী এবং তাঁর ভাই গিয়ে নিউ টাউন থানায় নওশাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁরা থানায় পৌঁছনোর খানিক ক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন বিজেপি থেকে তৃণমূলে ফেরা সব্যসাচী।

উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকে নওশাদের বিধানসভা কেন্দ্র উত্তপ্ত। ভোটের ফল নিয়ে তৃণমূল এবং প্রশাসনের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ ওঠে ভাঙড়-২ ব্লকে। এ নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আইএসফের কর্মী-সমর্থকদের। বোমাবাজি, গুলি চলার ঘটনায় পুলিশের পদস্থ কর্তা এবং এক পুলিশকর্মীর জখম হওয়ার খবর মিলেছে। অন্য দিকে, মঙ্গলবার রাতে দুই আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হন। বুধবার সকালে তাঁদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ