কলকাতা 

২০১৮ থেকে লটারি জিতছেন অনুব্রত !কোটি কোটি কালো টাকা সাদা করেছে দাবি ইডির

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কোটি কোটি কালো টাকা সাদা করেছেন লটারির টিকিট কেটে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের ইডি তৃতীয় চার্জশিট পেশ করে এই দাবি করেছে।

তৃতীয় অতিরিক্ত চার্জশিটে ইডি দাবি করেছে, লটারি কেটে নয়, লটারির পুরস্কারপ্রাপকদের কাছ থেকে টাকা দিয়ে টিকিট কিনে নিতেন বীরভূমের কেষ্ট। এ ভাবেই ২ কোটি টাকার পুরস্কার পাওয়ার আড়ালে কালো টাকা সাদা করা হয়েছে।

Advertisement

আদালতে জমা পড়া চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে, অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যা আসল পুরস্কারপ্রাপকদের কাছ থেকে অনেকগুলি লটারির টিকিট কিনে নিয়েছিলেন। যে লটারিগুলিতে পুরস্কার উঠেছিল। ইডির দাবি, তদন্তে উঠে এসেছে, বোলপুরের লটারি বিক্রয়কেন্দ্র গাঙ্গুলি লটারি এজেন্সির সঙ্গে অনুব্রত বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে বোঝাপড়া করে নিয়েছিলেন। বোঝাপড়া অনুযায়ী, তার বিক্রিত টিকিটে কেউ পুরস্কার পেলেই লটারি বিক্রয়কেন্দ্র থেকে বিশ্বজ্যোতির মাধ্যমে সেই খবর পৌঁছে যেত অনুব্রতের কাছে। তার বদলে লটারি বিক্রয়কেন্দ্রকে কিছু কমিশন দেওয়া হত।

তার পর অনুব্রত তাঁরই কোনও বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে পুরস্কার বিজেতার সঙ্গে যোগাযোগ করাতেন। নগদ টাকার বিনিময়ে পুরস্কার ওঠা টিকিট কিনে নেওয়া হত। চার্জশিটে ইডির দাবি, এ ভাবেই অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যা ৫০ লক্ষ টাকার দু’টি এবং ১ কোটি টাকা পুরস্কারমূল্যের একটি লটারির টিকিট কিনে নিয়েছিলেন। এ ছাড়াও ২০১৯-২০ এবং ২০২০-২১ সালের মধ্যে সুকন্যা ৭৫ লক্ষ ৫৩ হাজার এবং ৫৬ লক্ষ টাকা লটারিতে জিতেছেন বলে ইডির দাবি।

ইডির চার্জশিটে দাবি করা হয়েছে যে, অনুব্রত জেরায় জানিয়েছেন, তিনি এবং কন্যা সুকন্যা মোট ১০-১২ বার লটারি জিতেছেন। তার মধ্যে ২০১৮ সাল থেকে ৫-৬ বার লটারিতে পুরস্কার জিতেছে তাঁর পরিবার।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ