দেশ 

রাজ্য বিধানসভায় পাশ হওয়া যে কোন বিল সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে রাজ্যপালকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে রাজ্যপালকে আজ মঙ্গলবার এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মতে সংবিধানের ২০০ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল কে বিধানসভায় পাশ হওয়া কোন বিল সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সেই বিলে তিনি অনুমোদন দিতে পারেন বা সেই বিল তিনি প্রত্যাহারও করতে পারেন তবে তা করতে হবে দ্রুত।

তেলেঙ্গানা সরকার সুপ্রিম কোর্টের কাছে এই মর্মে একটি আবেদন করেছিল রাজ্য বিধানসভায় পাশ হওয়ার দশটি গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন রাজ্যপাল।

সেই মামলাতেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই রায় দেওয়ার সময় উল্লেখ করে ভারতীয় সংবিধানের ২০০ নম্বর অনুচ্ছেদের কথা। জানিয়েছে, যত দ্রুত সম্ভব ওই বিল সম্পর্কে সিদ্ধান্ত নিতে রাজ্যপালকে। সম্মতি বা প্রত্যাবর্তন, যে সিদ্ধান্তই তিনি নিন না কেন, তাঁকে ‘যত দ্রুত সম্ভব’ এই কথাটির ভিতরে থাকা সাংবিধানিক তাৎপর্যকে বুঝে তা করতে হবে।

উল্লেখ্য, পরে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানান, রাজ্যপাল কিন্তু বিলগুলি আটকে রাখেননি। কিছু বিলে উনি ওঁর সম্মতি জানিয়ে দিয়েছেন। বাকিগুলি ফেরত পাঠিয়েছেন অতিরিক্ত মন্তব্যের জন্য। এরপর মামলাটি খারিজ হয়ে যায়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ