কলকাতা 

‘‘আমি কেন ঘুষ নিতে যাব! যে টাকা নিয়েছে, সে টাকা ফেরত চাইব না?’’ কুন্তলের অভিযোগ উড়িয়ে পাল্টা বললেন তাপস মন্ডল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কুন্তল ঘোষ তার পরিচিতদের কাছ থেকে যে টাকা নিয়েছিলেন চাকরি দেবেন বলে, সেই টাকাটা ফেরত চেয়েছিলেন চেয়েছিলেন মাত্র কোন ঘুষ চাননি জানালেন তাপস মন্ডল।নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হয়েছেন কুন্তল। গ্রেফতারের পরই তাপসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন কুন্তল। বলেছেন, ‘‘তাপস মণ্ডল আমার কাছে ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন। ঘুষ না দেওয়ার কারণেই আমার এই হাল।’’ কুন্তলের এই অভিযোগের পাল্টা মুখ খুলে তাপস বলেছেন, ‘‘আমি কেন ঘুষ নিতে যাব! যে টাকা নিয়েছে, সে টাকা ফেরত চাইব না?’’

এর পরই তাপস বলেছেন, ‘‘চাকরির জন্য যে টাকা কুন্তল আমার ছাত্র এবং পরিচিত লোকেদের কাছ থেকে নিয়েছে, সেই প্রমাণ আমি সিবিআই ও ইডির কাছে দিয়েছি। সেই টাকা ফেরতের জন্য ক্রমাগত চাপ দিয়েছি। বার বার টাকা ফেরত দিতে বলেছি। ওর বাড়িতে যাঁরা ধর্না দিতেন, তাঁরা এসে আমার কাছে বলতেন। দীর্ঘ দিন ধরে টাকা ফেরতের জন্য চাপ তৈরি করেছি। এটা কি অন্যায়?’’ কুন্তল যাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন, তাঁদের সোমবার সিবিআই ডেকেছে বলেও দাবি করেছেন তাপস। গ্রেফতারের পর কুন্তল যদিও দাবি করেছেন, তিনি কোনও টাকা নেননি।

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের ‘যোগসাজশ’-এর কথা বেসরকারি কলেজ সংগঠনের নেতা তাপসই জানান। তাপস দাবি করেছেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। দাবি করেন, বাঁকা পথে যুবনেতার কাছে সব মিলিয়ে ১৯ কোটি টাকারও বেশি পৌঁছেছে। তাপস সেই সংক্রান্ত কিছু তথ্যপ্রমাণ জমাও দিয়েছেন বলে দাবি করেন। এই ভিত্তিতে কুন্তলকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ