দেশ 

মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে, মহিলার উপর যৌন নির্যাতন! অমানবিক মহারাষ্ট্রের এই ঘটনায় স্তম্ভিত দেশবাসী !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন বেড়েই চলেছে । উত্তরপ্রদেশে নিয়ম করে প্রতিদিনই মহিলা নির্যাতন , ধর্ষণ ও হেনস্থার খবর এসে থাকে । তবু বিজেপি নেতারা দাবি করে থাকেন তাদের আমলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে । গত শনিবার মুম্বই আহমেদাবাদ জাতীয় সড়কের উপর যে ভাবে এক শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে গাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের যৌন নির্যাতন করা হয়েছে তা একথায় অমানবিক মধ্যযুগীয় বর্বরতা বলা যেতে পারে । বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, শেয়ারে একটি ক্যাব ভাড়া নিয়ে দশ মাসের এক শিশু কন্যাকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা ।

গাড়ির ভেতরেই অন্য পুরুষ যাত্রীরা তাঁর সঙ্গে প্রথম থেকে খারাপ আচরণ করছিলেন তিনি এর প্রতিবাদ করায় তার শিশু কন্যা ছুড়ে ফেলা দেওয়া হয় তারপর ওই মহিলা নির্যাতন করা হয় বলে অভিযোগ । এরপর ওই মহিলাকেও গাড়ি থেকে ফেলে দেওয়া হয় ।  মহিলা বেঁচে গেলেও গাড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছে শিশুটির।ঘটনাটি মহারাষ্ট্রের পালঘরের। মুম্বই-আমদাবাদ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় গাড়ির মধ্যে থেকে ১০ মাসের ওই শিশুকন্যাকে বাইরে ছুড়ে ফেলা হয় বলে অভিযোগ। শনিবার সকালে ক্যাব ভাড়া করে মেয়েকে নিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। গাড়িতে তিনি, তাঁর মেয়ে ছাড়াও ছিলেন অন্যান্য যাত্রী। শেয়ারে ক্যাবটি ভাড়া করেছিলেন তাঁরা।

অভিযোগ, গাড়ির চালক এবং সহযাত্রীরা ওই মহিলাকে হেনস্থা করেন। তাঁর কোল থেকে একরত্তিকে কেড়ে নিয়ে জানলা দিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয় বাইরে।পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, গাড়িতে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করা হচ্ছিল। হেনস্থায় বাধা দিলে তাঁর কোল থেকে ছিনিয়ে নেওয়া হয় শিশুকে। চলন্ত গাড়ি থেকে একরত্তিকে মায়ের চোখের সামনেই বাইরে ছুড়ে ফেলা হয়। এত বড়ো অমানবিক ঘটনা পড়েও মহারাষ্ট্র পুলিশ কাউকে গ্রেফতার করতে এখনও পারেনি ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ