দেশ 

রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে প্রথম ভাষণেই সংসদের ক্ষমতা খর্ব করার অভিযোগে সুপ্রিম কোর্টকে নিশানা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: জগদীপ ধনকড় রাজ্যপাল হিসেবে যা ছিলেন উপরাষ্ট্রপতি হিসেবে তাই রয়েছেন শুধু কিছুটা বদল ঘটেছে। আগে তিনি মমতা সরকারকে এখন তিনি নিশানা বানিয়েছেন সুপ্রিম কোর্টকে। দেশের বিচার ব্যবস্থাকে। তিনি মনে করেন সুপ্রিম কোর্টের যেভাবে তা সংসদকে অপমান করার শামিল।রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যান হিসাবে প্রথম ভাষণেই সংসদের ক্ষমতা খর্ব করার অভিযোগে সুপ্রিম কোর্টকে নিশানা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ২০১৫ সালের বিচারব্যবস্থার নিয়োগ আইন প্রসঙ্গ তুলে ধনকড় (Jagdeep Dhankar) সাফ বলে দিলেন, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সংসদের ক্ষমতার অবজ্ঞা করা হয়েছে। ঘুরিয়ে তিনি ইঙ্গিত করেছেন, বিচারব্যবস্থারও একটা লক্ষণরেখা থাকা উচিত।

আসলে ২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর বিচারপতি নিয়োগের নিয়মে সংশোধন করার উদ্যোগ নেয় কেন্দ্র। সংসদে পাশ করানো হয় বিচারপতি নিয়োগের সংশোধনী আইন। যাতে সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম পদ্ধতিকে কার্যত নাকচ করে দেওয়া হয়। কিন্তু শীর্ষ আদালত এই বিষয়টিকে ‘অতি স্পর্শকাতর’ বলে সেই আইন খারিজ করে দেয়। সেই ঘটনাকে হাতিয়ার করেই দিন কয়েক আগে ধনকড় বিচারব্যবস্থার বিরুদ্ধে সরব হন। তাঁর বক্তব্য, সেসময় সুপ্রিম কোর্ট মানুষের ইচ্ছাকে অবজ্ঞা করেছিল। সংসদকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছিল। ইতিহাসে আর কোথাও এমন ঘটনার নজির পাওয়া যায় না। এই ধরনের ঘটনা আমাদের মতো গণতন্ত্রে ঘটতে থাকলে কীভাবে চলবে?

Advertisement

বুধবার উপরাষ্ট্রপতি হিসাবে প্রথমবার রাজ্যসভার অধিবেশনে চেয়ারম্যানের আসনে দেখা যায় তাঁকে। রাজ্যসভার প্রথম ভাষণেই ধনকড়ের গলায় সেই সুরের প্রতিধ্বনি শোনা গেল। তিনি বলেন, “সংসদ হচ্ছে জনতার রায়ের ধারক। তাই ২০১৫ সালের বিচারব্যবস্থার নিয়োগ আইন প্রসঙ্গে পালটা পদক্ষেপ করাটা সংসদের কর্তব্য ছিল। আমার বিশ্বাস আগামী দিনে এই সদন সেটাই করবে।” ধনকড় বলেন, সময় এসেছে সব সাংবিধানিক প্রতিষ্ঠানেরই মানুষের প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রাখা উচিত। উপরাষ্ট্রপতির অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অসম্মান প্রদর্শন করা হয়েছে, মানুষের মতামতকে অবজ্ঞা করা হয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ