জেলা 

ইসলামী জুলুস সম্প্রীতির বার্তা বহন করে, পীরজাদা এ কে এম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন,মধ্যমগ্ৰাম :  ইসলাম ধর্মের বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব সর্বকালীন শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সানে মিলাদুন্নবী জুলুস অনুষ্ঠিত হয় মধ্যমগ্ৰাম বিধানসভা এলাকার চন্দনআটি গ্ৰামে।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজারহাট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ।

তিনি বলেন, শান্তি সম্প্রীতি উন্নয়নের বাংলায় সর্ব ধর্ম সম্মন্বয়ের যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে তা বিরল। ইসলাম ধর্মে ভাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে বর্তমান প্রজন্মের অনুগামীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।

Advertisement

ইসলাম ধর্ম সম্প্রীতি স্থাপনের জন্য সুদূর অতীত কাল থেকে বিশ্বব্যাপী শান্তির বার্তা বহনের মধ্যে দিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি স্থাপন করছে বলে জানায় ফারহাদ। যেকোনো সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যেভাবে ধর্মীয় ভাবধারা সৃষ্টির নজির ২২ নং ওয়ার্ডের যুবকবৃন্দ সৃষ্টি করেছে তা অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করেন একেএম ফারহাদ।

সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টিকারী ইসলামী আলেম ওলামাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মধ্যমগ্ৰাম পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত, জনপ্রতিনিধি কৃষ্ণা সাহা, সৌমেন আচার্য প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ