কলকাতা 

শিক্ষক  নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষককে তলব করল ইডি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক  নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী ১০ নভেম্বর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁদের। সূত্রের খবর, মহিষবাথানের অফিসে টাকাপয়সা লেনদেন সংক্রান্ত তথ্যের খোঁজে ওই দু’জনকে তলব করা হয়েছে।

গত ২ নভেম্বর, সিজিও কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছিলেন তাপস মণ্ডল। বিএড, ডিএলএডে অফলাইন ভরতির টাকা মানিক পেতেন বলেই জানিয়েছিলেন তিনি। তবে মাত্র ২৪ ঘণ্টার ভিতরেই সুরবদলও করেন তাপস। পরদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে তাঁর দাবি, টাকা পর্ষদে যেত। মানিক ভট্টাচার্য নিতেন কিনা, তা তিনি বলতে পারবেন না। কেন নিজের বয়ান বদল করলেন মানিক ‘ঘনিষ্ঠ’, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারবার অভিযোগ করেছে, বিএড, ডিএলএড কলেজে অফলাইনে ভরতির জন্য ছাত্রপিছু ৫ হাজার টাকা নিতেন মানিক ভট্টাচার্য। ‘কাটমানি’ বাবদ তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্যের দ্বিতীয় অ্যাকাউন্টে ঢুকেছিল প্রায় আড়াই কোটি টাকা। টাকা দিয়েছিলেন ৪৯ হাজার ৪০০ জন। সে কথা কার্যত স্বীকার করে নেন তাপস মণ্ডল। এবার ওই লেনদেন সংক্রান্ত তথ্যের খোঁজেই তাপস মণ্ডলের দুই হিসাবরক্ষককে তলব করা হল।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ