জেলা 

মরহুম মতিয়ার রহমানের রুহের মাগফিরাত কামনায় গুনমুগ্ধরা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বারাসাত :   উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য হাজী মতিয়ার রহমান সাঁপুই-এর দুর্ঘটনায় প্রাণ হারানো মেনে নিতে পারছে না মরহুমের পরিবারের সদস্যদের পাশাপাশি দলীয় কর্মীরা।গতমাসের কোন এক সন্ধ্যায় বারাসাত-২ ব্লকের কৃত্তীপুর-১ পঞ্চায়েতের অন্তর্গত লাঙ্গলপোতা দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেলে বাড়িতে আসার পথে পিছন দিক থেকে ছুটে আসা গাড়ির ধাক্কায় গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দলীয় নেতার এইরকম মৃত্যু মেনে নিতে পারেনি কর্মী থেকে নেতৃবৃন্দ। রাজারহাট থানা তদন্তভার গ্রহণ করে,এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ এর মধ্যে দিয়ে প্রকৃত আসামির সন্ধান চলেছে।

উল্লেখ করা যায় বারাসাত-২ ব্লক তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পোড় খাওয়া এই নেতা বামফ্রন্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে দীর্ঘদিন লড়াই করেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। স্মরণ সভাতে তার অভাব দল অনুভব করছে বলে একাধিকবার ক্ষমতাসীন দলের মন্ত্রীগনের পাশাপাশি দলীয় নেতৃত্ব কবুল করেছে। বুধবার মরহুম হাজী মতিউর রহমান সাঁপুই এর মাগফিরাত কামনায় নিজেও বাসভবনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে অসংখ্য দলীয় কর্মীদের পাশাপাশি নেতৃবৃন্দের চোখের জল ঝরে পড়ে আবেগঘন পরিবেশে। মরহুমের স্মৃতি বিজড়িত জনহিতকর কর্ম গুলি মানুষের সামনে উপস্থাপনের মধ্যে দিয়ে মহান আল্লাহর দরবারে উপস্থিত মানুষজন দোয়া চায় মরহুম মতিয়ার রহমান মতিয়ার রহমান সাঁপুই-এর র জন্যে। উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন আলেম-ওলামাগনের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নুরুল ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ,আসরাফ আলি প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ