জেলা 

উলুবেড়িয়ার ইয়াসমিন পলিটেকনিকের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতন শিবির

শেয়ার করুন

এম, এ, মনু, উলুবেড়িয়ার ধূলাসিমলার রণমহল গ্রামে, ইয়াসমিন পলিটেকনিকের উদ্যোগে বিনা বেশ স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতন শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আবু রাইহান, ডাঃ জিয়াউর রহমান, ডাঃ চন্দ্র দ্বীপ সাহা, ডাঃ হীরক প্রমুখ।

ইয়াসমিন পলিটেকনিকের উদ্যোক্তা রবিউল কাজী জানালেন, আমাদের গ্রামাঞ্চলের মানুষ অধিকাংশ সাস্থ্য সচেতন নয়, অনেকেই অর্থাভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত, মূল উদেশ্য এই গ্রামাঞ্চলের মানুষেদের স্বাস্থ্য সচেতনতা ও সাধ্যমত সুচিকিৎসা কিভাবে দেওয়া যায়, এই চিন্তা ভাবনা করেই আজকের শিবিরের আয়োজন।

শিবিরে মহিলা ও পুরুষ ১৬৫ জন স্বাস্থ্য পরীক্ষা করেন। আগামীতে জটিল রোগের আরও উন্নত চিকিৎসা পরিষেবা চালু করার পরিকল্পনা আছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ