শিক্ষক নেতা তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদের নেতৃত্বে নবাগত ডিআইকে সংবর্ধনা এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা
বিশেষ প্রতিনিধি: বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের স্বার্থে মাদ্রাসায় কন্যাশ্রী, ঐক্যশ্রী,সবুজসাথী ইত্যাদি প্রকল্পের সঠিক রূপায়ণ ইত্যাদির লক্ষ্যে পশ্চিমবঙ্গ তৃণমুল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি
জনাব এ কে এম ফারহাদ সাহেবের নেতৃত্বে উত্তর ২৪ পরগণা জেলার ৫১ টি মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারি শিক্ষকদের নিয়ে উত্তর ২৪ পরগণা বারাসাত(মাধ্যমিক) নবাগত জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রী কৌশিক রায় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্রী বাদল কুমার পাত্র মহাশয়কে নবাগত ডি আই হিসাবে সম্বর্ধনা প্রদান ও সৌজন্য সাক্ষাৎ করা হয়।

একইসাথে মাদ্রাসার বিভিন্ন সমস্যা বিশেষ করে এরিয়ার বিল, লস্ট ইনক্রিমেন্ট, ট্রান্সফার শিক্ষকদের অ্যাপ্রভাল, পেনশন ইত্যাদি বিষয়ে সদর্থক আলোচনা হয়।

ফারহাদ সাহেবের পক্ষ থেকে সম্বর্ধনা ও সৌজন্য সাক্ষাৎকারে অভিভূত নবাগত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক। একইসাথে জেলায় নবাগত পাঁচজন এ আই কেও সম্বর্ধনা প্রদান করা হয়।

