কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার গার্ডেনরিচের দলীয় দফতর থেকে, চাঞ্চল্য এলাকা জুড়ে
বাংলার জনরব ডেস্ক : শনিবার দিনগত রাতে গার্ডেনরিচের তৃণমূল অফিস মধ্যে ১৩৩ নং ওয়ার্ডে কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে । গলায় দড়ি দিয়ে পিন্টু আত্মঘাতী হয়েছেন বলে দাবি তৃণমূল কর্মীদের একাংশের। পিন্টুকে উদ্ধার করে খিদিরপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আত্মহত্যা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঠিক কী কারণে এই মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ। অসমর্থিত সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তবে সেটি পিন্টুর লেখা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement

ঘটনাচক্রে, শনিবার গার্ডেনরিচের ওই ওয়ার্ডের পাশের এলাকাতেই এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১৭.৩২ কোটি নগদ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১৩৪ নং ওয়ার্ড এলাকায় ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে টাকা উদ্ধার করা ঘিরে হুলস্থুল পড়ে যায় শনিবার। সেই ঘটনার আবহে শনিবার রাতে পাশের ১৩৩নং ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ছেলের দেহ উদ্ধার ঘিরে ওই এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়াল।

