ধান বোঝাই করা ট্র্যাক্টর নর্দমায়, দুর্ভোগে স্থানীয় মানুষ
সেখ আবদুল আজিম : গত কাল ১৩ই মে, ২০২২ শুক্রবার, চন্ডীতলার ১নং ব্লকের হরিপুর গ্রামের ব্রাম্ভন পাড়ায় সকাল ৯ টায় একটা ধান বোঝাই করা ট্র্যাক্টর ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
এই ধান বোঝাই করা খালি ট্র্যাক্টরটি এই পাড়ার গলির মধ্যে দিয়ে যেতে গিয়ে নর্দমায় আটকে পড়ে, তার ফলেই পথচারী, বাইক আরোহী, এবং সাইকেল আরোহীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
Advertisement

অবশেষে স্থানীয় সমাজ সেবক পীযুষ ধামালির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, এবং আটকে থাকা ট্র্যাক্টরটি উদ্ধার হয়।

