Attack : প্রেমিকের সঙ্গে সংসার পাতার তোড়জোড় করছিলেন বিধবা মা, জানতে পেরে ছেলে কোপালেন নদীয়ার হোটেল ব্যবসায়ীকে
বাংলার জনরব ডেস্ক : মা হোটেল ব্যবসায়ী কল্যান গুহকে বিয়ে করার তোড়জোড় শুরু করেছিল ছেলে জানতে পারে তার প্রতিদানে হোটেল ব্যবসা এর উপরে প্রকাশ্যে ঝাঁপিয়ে পড়লেন ছেলে। আর এই কথা নিয়ে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে সমগ্র নদীয়া জেলা জুড়ে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের বাইগাছি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে নিজের বাড়ির সামনেই আক্রান্ত হন তিনি। অভিযোগ, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন সায়ন্তন সাহা নামে ওই এলাকারই এক যুবক। তাঁর পরিবারের অভিযোগ, রবিবার সকালে কল্যাণ হোটেল থেকে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে সায়ন্তন তাঁকে দাঁড় করিয়ে দা দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন। এর পর ওই এলাকা থেকে পালিয়ে যান সায়ন্তন। রক্তাক্ত অবস্থায় কল্যাণকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মাথায় এবং হাতে মোট ১৮টি সেলাই পড়েছে।

কল্যাণের স্ত্রী তুলি গুহের কথায়, ‘‘পাড়ারই মিঠু সাহা নামে এক গৃহবধূর সঙ্গে দীর্ঘ ১৩ বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে আমার স্বামীর। কিছু দিন আগে ওই মহিলার স্বামীর মৃত্যু হয়। তার পর সেই সম্পর্ক আরও দৃঢ় হয়। এমনকি দু’জনে বিয়ে করতেও উদ্যত হয়েছেন। আমার স্বামীকে নানা ভাবে কাজে লাগানো হচ্ছে। এই জন্য আমার ছেলেমেয়েরা রাস্তায় মাথা উঁচু করে যাতায়াত করতে পারে না। এই সম্পর্কটাই ওই মহিলার ছেলে মেনে নিতে পারেননি। তবে তিনি যা করেছেন সে জন্য আমি ওঁকে ছাড়ব না। আমি পুলিশের সঙ্গে কথা বলব।’’
ছেলের এমন কাণ্ড নিয়ে মিঠুর বক্তব্য, ‘‘আমার সঙ্গে কারও সম্পর্ক থাকতেই পারে। এখন আকছার এই সব হয়ে থাকে। তবে ছেলে যা কাজ করেছে তার জন্য ওকে এখন ভুগতে হবে।’’

