স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে কলকাতার JBNSTS প্রাঙ্গনে অনুষ্ঠিত বিজ্ঞানের অমৃত মহোৎসব
নায়ীমুল হকের প্রতিবেদন : স্বাধীনতা লাভের ৭৫ তম বর্ষ উপলক্ষে জনসাধারণের মধ্যে বিজ্ঞানের বীজ বপন করা এবং মানুষকে আরো বিজ্ঞান মনস্ক করে তুলতে সম্প্রতি সাত দিন ব্যাপী (২২-২৮ ফেব্রুয়ারি) বিজ্ঞান প্রসার মহোৎসব ‘বিজ্ঞান সর্বত্র পূজ্যতে’ অনুষ্ঠিত হয়ে গেল।সমগ্র ভারতবর্ষের মোট ৭৫ টি জায়গায় এই মহোৎসব উদযাপিত হয়। পশ্চিমবঙ্গের মোট পাঁচটি স্থানের মধ্যে কলকাতার জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (জেবিএনএসটিএস) ছিল এই উৎসবের প্রধান কেন্দ্রবিন্দু। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর ‘বিজ্ঞান প্রসার’ সহ একাধিক দপ্তর ছিল এর আয়োজনে ।

২২ শে ফেব্রুয়ারী মুখ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞান প্রসার মহোৎসবের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং জেবিএনএসটিএস-এর অধিকর্তা প্রফেসর (ডঃ) মৈত্রী ভট্টাচার্য। উপস্থিত ছিলেন এই প্রোগ্রাম এর স্টেট নোডাল কোঅর্ডিনেটর ও JBNSTS এর সায়েন্টিফিক অফিসার ডঃ অভিজিৎ কর।


পরবর্তী দিনগুলির বিষয় বস্তু ছিল যথাক্রমে বিজ্ঞান ইতিহাসের ইতিকথা, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবিকাশ, স্বদেশী পারম্পরিক আবিষ্কার ও উদ্ভাবন, বিজ্ঞান সাহিত্য সম্মেলনে এবং আগামী ২৫ বছরে বিজ্ঞানের অগ্রগতি। বিজ্ঞান প্রসারের এই অমৃত মহোৎসবের সমাপ্তি হয় ২৮ফেব্রুয়ারী বিদায়ী অধিবেশন এবং সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে।
সাত দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন ডঃ প্রদ্যুৎ কোলে, ডঃশঙ্কর কুমার নাথ,ডঃ নীলাদ্রি ব্যানার্জী,ডঃ আর. এল. মুখার্জী, প্রফেসর (ডঃ) কৌস্তভ পান্ডা, প্রফেসর দীপঙ্কর ব্যানার্জী, অধ্যাপক ডঃ শ্যামল চক্রবর্তী,অধ্যাপক বিক্রমজিৎ বসু,অধ্যাপক পার্থ প্রতিম মজুমদার, অধ্যাপক অমিতাভ রায়চৌধুরী, অধ্যাপক ডাঃ অভিজিৎ চৌধুরী, ডঃ দেবাশীষ ভট্টাচার্য প্রমূখ।

জেবিএনএসটিএস-এর অধিকর্তা প্রফেসর (ডঃ) মৈত্রী ভট্টাচার্য বলেন বিজ্ঞানের কাজে আমাদেরে সমাজের মেয়েদের আরো বেশি করে এগিয়ে আসতে হবে এবং তার জন্য পরিকাঠামো প্রস্তুত করতে উদ্যোগ নিতে হবে।

JBNSTS এর গভর্নিং বডির চেয়ারম্যান তথা ভাটনাগর পুরুষ্কার জয়ী প্রফেসর (ডঃ) আমিতাভ রায়চৌধুরী বলেন ভারতবর্ষে পড়াশুনার বাব্যস্থা এমন করতে হবে যাতে বাইরের দেশ থেকে ছাত্ররা আমাদের দেশে পড়াশুনা করতে আসে, তাছাড়া রিসার্চ এবং ডেভেলপমেন্ট এর ক্ষেত্র এমনভাবে উন্মোচিত ও প্রসারিত করতে হবে যাতে বাইরের দেশের মানুষজন আকৃষ্ট হন এবং এদেশে আসেন।

