জেলা 

Anish khan : আনিসের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, দেখা করলেন আনিসের বাবা সালেম খানের সঙ্গে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : স্বচ্ছতা ও সৎ সাহস থাকলে আনিসের খুনিদের গ্রেপ্তার করে দেখাক মমতা। সিট নামক একটি ললিপপ দেখিয়ে তদন্তকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ শনিবার দুপুরে দেশ কংগ্রেস সভাপতি আমির খানের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি আটিস এর বাবার সঙ্গে দেখা করেন। তিনি আনিসের বাবাকে বলেন, ‘‘ছেলেও প্রতিবাদী, বাবাও প্রতিবাদী, গর্ব হচ্ছে।’’ ২০০৮ সালে ছাত্র পরিষদের অনুষ্ঠানে তাঁর সঙ্গে একই মঞ্চে আনিস ছিলেন বলেও দাবি করেন অধীর। অধীর আরও দাবি করেন যে, তাঁর সঙ্গে আনিসের ছবিও আছে।

এই পরিস্থিতিতে তিনি সব সময় পাশে আছেন বলেও সালেমকে জানান অধীর। সালেমকে তিনি বলেন, ‘‘আপনার ছেলে প্রতিবাদী ছেলে। সারা বাংলার মানুষ জানে।’’

Advertisement

তবে শুধু বাংলায় নয়, আনিস হত্যাকাণ্ডের জেরে বাংলাদেশেও প্রতিবাদ শুরু হয়েছে বলে মন্তব্য করেন অধীর। এই দিন সালেমের শারীরিক অসুস্থতা নিয়েও কথা বলেন অধীর। নিজের ছেলের জন্য সালেম যে লড়াই করছেন তার জন্য সারা বাংলার মানুষ গর্বিত বলেও জানান তিনি।

আনিস হত্যাকাণ্ডের পর থেকে এক জন হোমগার্ড এবং এক জন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা ছাড়া এই রহস্যমৃত্যুতে যুক্ত আর কারও হদিস মেলেনি। রাজ্য সরকার হত্যাকাণ্ডের রহস্যভেদ করতে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করেছে। কিন্তু সেই সিট গঠনের পর ১২ দিন পেরোলেও তদন্তে নতুন কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তদন্ত ঠিক পথে এগোচ্ছে কি না, এই নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। এদিকে ধৃত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের দাবি, আমতা থানার তৎকালীন ওসি-র নির্দেশে সেই রাতে আনিসের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। ওই ওসি-কে ডেকে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রশাসনিক সূত্রের খবর, ওই দু’জনের গ্রেফতারি ছাড়া বাকি অভিযুক্তদের খোঁজ মেলেনি। ধৃত এই দু’জনকেও শনাক্ত করতে পারেননি আনিসের বাবা। অথচ আনিসের বাবা সালেমের অভিযোগ, ১৮ ফেব্রুয়ারি ঘটনার রাতে পুলিশ পরিচয়ে তাঁর বাড়িতে চার জন গিয়েছিলেন। শুক্রবার সিটের সদস্যদের আনিসের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করা হয় বলেও পুলিশি সূত্রের খবর।

এদিকে আদেশ খানের বাড়িতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন। অভিযোগ করেন তদন্ত ঠিকমতো হচ্ছে না সিট নামক নদী পথ দেখিয়ে তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর আজকের সম্পর্কের রাজধানীতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শোনা যাচ্ছে মানুষের বাড়িতে খুব শীঘ্রই রাহুল কিংবা প্রিয়াঙ্কা গান্ধী আসতে পারেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ