জেলা 

Anish Khan Death : ‘ সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে ‘ … আনিসের দাদাকে হুমকি ফোন, রাজ্যজুড়ে চাঞ্চল্য

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পুলিশের পোশাক পড়ে আনিস (Anish Khan )খুনের প্রতিবাদে উত্তপ্ত সমগ্র বাংলা। পার্ক সার্কাস থেকে কলেজ স্ট্রিট, ছাত্রদের মহাকরণ অভিযানে ধুন্ধুমার। আজ বুধবার কলকাতা সহ রাজ্যে উত্তপ্ত হওয়ার আশঙ্কা । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই  ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ। সিবিআই তদন্ত চাওয়ায় নাকি আনিসের দাদার কাছে এসেছে হুমকি-ফোন !

ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতি ও মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আমতা থানার এক এএসআই এবং এক কনস্টেবলকে সাসপেন্ড করেছে প্রশাসন। বসিয়ে দেওয়া হয়েছে এক হোমগার্ডকেও। তবে সাসপেন্ডের সিদ্ধান্তে সন্তুষ্ট নন আনিসের বাবা। সিবিআইয়ের দাবিতে এখনও অনড় পরিবার। এই কথা তিনি স্পষ্টতই জানিয়ে দেন পরিবারের লোকজন। এবার আনিসের দাদা সাবির খানের দাবি, মঙ্গলবার রাত ১টা ৪ মিনিটে অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে ।আনিসের পরিবারের অভিযোগ, খুনে অভিযুক্তরাই ফোনে হুমকি দিচ্ছে। এ নিয়ে আতঙ্কিত আনিসের পরিবার। তবে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। এই অডিও ক্লিপ সিবিআই বা আদালত চাইলে দেওয়া হবে আনিসের পরিবার জানিয়েছে।

মঙ্গলবার রাতে ফের মৃত আনিস খানের বাড়িতে যান সিটের (SIT) সদস্যরা। আনিসের মোবাইল ফোন চেয়ে নোটিস দেয় সিট। কিন্তু ফোন দিতে অস্বীকার করে পরিবার। সিবিআই বা আদালত চাইলে ফোন দেওয়া হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ