বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের ৩২ তম প্রতিষ্ঠা দিবস পালন
সেখ আবদুল আজিম : গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা সি কে বিড়লা গ্রুপের বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে ৩২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।এদিন বিভিন্ন জেলা থেকে আসা ছোট শিশুদের মায়েরা চিকিৎসা করার অভিজ্ঞতা কথা জানালেন তাদের নিজেদের শিশুদের কিভাবে চিকিৎসকদের সাহায্যে সুস্থ অবস্থায় ফিরিয়ে এনেছেন।চিকিৎসক দ্বারা সুস্থ শিশুরা ললিত বেরা ৩ বছর বয়স, আলিশা খাতুন ৩ বছর বয়স, সাত্ত্বিক মন্ডল ১০ বছর বয়স, বিশাল মন্ডল১৮ বছর বয়স, অয়োন ব্যানার্জি ১১ বছর বয়স এই সমস্ত রোগীদের বি.এম. বিড়ল. হার্ট রিসার্চ সেন্টারে চিকিৎসা করিয়া উপকৃত হয়েছেন তাহার অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ ধীমান কয়াল,ডঃ সব্যসাচী পাল, ডক্টর অনিল মিশ্রা,ডক্টর শুভ্রা দত্ত,মনোজ কুমার দাগা,ডক্টর রতন কুমার দাস ক্যাডিয়াক সার্জেন্ট, আরও অনেক বিশিষ্ট চিকিৎসক ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


