দেশ 

Indian Rail Board: বাড়তে চলেছে দূরপাল্লার ট্রেনের ভাড়া! নয়া নির্দেশিকায় ক্ষোভ সাধারণ মানুষের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সমগ্র দেশজুড়ে করোনা সংক্রমণের জেরে মানুষ যখন দিশেহারা ঠিক সেই সময় কোনো রূপ বাধা বিপত্তি না করে দিনের পর দিন মানুষের উপর মূল্যবৃদ্ধির বোঝা চাপাচ্ছে কেন্দ্র সরকার । এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা এখন খুব খারাপ তা সত্ত্বেও কোনো রূপ সহানুভূতি দেখাচ্ছে না কেন্দ্র সরকার । জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে । এই প্রেক্ষাপটে দাম বাড়ছে ট্রেনের ভাড়া । যা সাধারণ মানুষের কাছে এক প্রকার বোঝা বলেই মনে হচ্ছে।

সূত্রের খবর ট্রেনের ভাড়া বাড়তে চলেছে। টিকিটের মূল্য হিসেবে অতিরিক্ত ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত দিতে হতে পারে যাত্রীদের। ভবিষ্যতে উন্নত স্টেশনগুলিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাওয়া এবং স্টেশনের মানোন্নয়নের জন্য টিকিটের দামের উপর এই অতিরিক্ত টাকা ধার্য করতে চলেছেন রেল কর্তৃপক্ষ।

রেলের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘এর ফলে আরও বেশি সংখ্যক স্টেশনের মানোন্নয়ন করা যেতে পারে।’’ সম্প্রতি সব জোনের জেনারেল ম্যানেজারকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন রেলের প্যাসেঞ্জার্স মার্কেটিং বিভাগের ডিরেক্টর বিপুল সিঙ্ঘল। এই চিঠিতেই বলা হয়েছে, অসংরক্ষিত আসন থেকে বাতানুকূল আসনের জন্য টিকিটের দামের সঙ্গে ১০ টাকা থেকে ৫০ টাকা অতিরিক্ত মূল্য গুনতে হবে যাত্রীদের।

রেল বোর্ডের জারি করা নির্দেশিকা অনুযায়ী, শ্রেণি ভিত্তিক স্টেশনগুলির মানোন্নয়নের জন্য যাত্রীদের টিকিটে এই অতিরিক্ত মূল্য ধার্য করা হবে। তবে, শহরতলির প্যাসেঞ্জার ট্রেনগুলি এই ভাড়া বৃদ্ধির আওতার বাইরে। শুধু তাই নয়, প্ল্যাটফর্ম টিকিটের দামও বাড়তে চলেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ