বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার বিশ্বজিৎ দাস!
গ্রেফতার প্রাক্তন বিধায়ক তথা উত্তর ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে তাঁকে পাকড়াও করেছে গোপালনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তারা খবর পেয়েছিল, প্রাক্তন বিধায়কের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। দুপুরে প্রাক্তন বিধায়কের বাড়িতে যায় তারা। তা ছাড়া বিশ্বজিতের গাড়িতেও তল্লাশি চলে। সেখান থেকেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। বিশ্বজিৎ বনগাঁ উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক ছিলেন। প্রথমে তৃণমূলের বিধায়ক ছিলেন। ২০২১ সালে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। বিধায়ক হওয়ার কয়েক মাস পরে আবার তৃণমূলে ফেরেন। ২০২৪ সাল থেকে তাঁকে বনগাঁ…
আরও পড়ুন