আন্তর্জাতিক 

Ukraine-Russia crisis: ইউক্রেনে সেনা অভিযান শুরু করে দিলো রাশিয়া, ইউরোপে শুরু হয়ে গেল রক্তক্ষয়ী যুদ্ধ

বাংলার জনরব ডেস্ক : কার্যত ইউক্রেনের উপর হামলা শুরু করে দিলো রাশিয়া।  যা এতদিন অবশ্যম্ভাবী বলে মনে করছিল পশ্চিমী দুনিয়া, ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর থেকেই তা পুরোদস্তুর শুরু হয়ে গেল। ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ সংস্থা এএফপি-র দাবি, রুশ সেনা ইতিমধ্যেই ডনবাস এলাকায় (ডোনেৎস্ক ও লুহানস্ক এলাকাকে একত্রে এই নামে ডাকা হয়) সামরিক অভিযান শুরু করে দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। কয়েক ঘণ্টা আগেই ইউরোপে যুদ্ধের আশঙ্কার কথা শোনা গিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্‌স্কির মুখে। অবশ্যম্ভাবী…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Ukraine: রাশিয়া যেকোনো সময় ইউক্রেনের উপর হামলা চালাতে পারে দাবি করলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন

বাংলার জনরব ডেস্ক : সাময়িকভাবে পিছিয়ে এলেও শেষ পর্যন্ত রুশ সেনা ইউক্রেন আক্রমণ করবে বলেই মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তিনি বলেন, ‘‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করে ফেলেছেন। সীমান্তে সেনা সক্রিয়তার ফলে উত্তেজনা তৈরি হলেও মিথ্যে কথা বলে ধামাচাপা দিতে চাইছেন।’’ বাইডেনের দাবি, আমেরিকার গোয়েন্দাসংস্থার রিপোর্ট বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনে হামলা চালাবে রাশিয়ার সেনা। এরই মধ্যে ইউক্রেনের পূর্বপ্রান্তের শহর ডোনেটস্কে একটি অসামরিক কনভয়ের উপর হামলা চালিয়েছে রুশ-পন্থী বিদ্রোহীরা। রাশিয়ার মদতেই এই হানাদারি বলে দাবি আমেরিকা-সহ পশ্চিমী সংবাদমাধ্যমগুলির। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Omicron surge Russia: ওমিক্রণের ধাক্কায় বিপর্যস্ত রাশিয়া , আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

বাংলার জনরব ডেস্ক: করোনার নয়া রূপ ওমিক্রন ঝড়ে রাশিয়ায় রবিবার রেকর্ড সংখ্যাক আক্রান্ত হয়েছে। ভ্লাদিমির পুতিনের দেশে এই নিয়ে টানা তিনদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে দেশের ন্যাশনাল করোনাভাইরাস টাস্ক ফোর্স জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবারের আক্রান্তের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। টাস্ক ফোর্সের তরফে এও জানানো হয়েছে যে গত সপ্তাহের তুলনায় বেড়েছে মৃত্যু হারও। রবিবার ৬৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে চিন্তা বাড়িয়েছে ওমিক্রন। সে দেশের ৮৯টি অঞ্চলের মধ্যে ৬৪টি এলাকায় ওমিক্রন ধরা পড়েছে। রাশিয়ার…

আরও পড়ুন