জেলা 

TMC Leader murder: শুনছি শর্ট সার্কিট থেকে টিভি ফেটে আগুন, রামপুরহাটের ঘটনায় বললেন অনুব্রত মণ্ডল

বাংলার জনরব ডেস্ক : শর্ট সার্কিট থেকে টিভি ফেটে বাড়িতে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক বাড়িতে। রামপুরহাট-কাণ্ড নিয়ে এমনই প্রতিক্রিয়া বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের। বললেন, ‘‘আমি সকালে খবর পেয়েছি। একটি বাড়িতেই সাত জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ তদন্ত করে দেখুক।’’ সোমবার রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তার পর বগটুই গ্রামে তাণ্ডব চলে। আগুন লাগানো হয় একাধিক বাড়িতে। অগ্নিদগ্ধ বাড়িগুলি থেকে অন্তত ১০টি ঝলসানো মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে দমকল। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, ‘‘তিন, চারটি বাড়িতে আগুন লেগেছিল।…

আরও পড়ুন