পুজোর আগেই চাকরি হারাচ্ছেন কয়েক হাজার শিক্ষক! বিকাশ ভবনের সামনে অবস্থান কম্পিউটার শিক্ষকদের
পুজোর আগেই চাকরি হারাতে বসেছেন রাজ্যের সরকার ও সরকারপোষিত স্কুলের কম্পিউটার শিক্ষকদের একাংশের। তারই প্রতিবাদে সোমবার বিকাশ ভবন অভিযান করলেন তাঁরা। হাজারখানেক শিক্ষক বিকাশভবনের ঢোকার আগেই পুলিশ পথ আটকালে তাঁরা মাঝ রাস্তায় বসে পড়েন। দাবি, সরকারের তরফ থেকে তাঁদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। থালা বাজিয়ে ও রাস্তার শুয়ে পড়ে বিক্ষোভ শিক্ষকদের। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ফেলে এগনোর চেষ্টা করেন তাঁরা। পুলিশের তরফে জানানো হয়, ১০ জনের প্রতিনিধি দলকে বিকাশভবনে যেতে দেওয়া হবে। জানা গিয়েছে, পাঁচ বছরের চুক্তিতে একাধিক বেসরকারি সংস্থার মাধ্যমে রাজ্যের তিন হাজারের বেশি…
আরও পড়ুন