SRFTI কাণ্ডে আইপিএস কুনাল আগরওয়ালের নেতৃত্বে সিট গঠন রাজ্যের
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) ক্যাম্পাসে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত (ABGP)-এর অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের ঘটনায় তদন্তে নামল রাজ্য। ২৭ সেপ্টেম্বরের গোলমালের কারণ এবং ঘটনার গতিপ্রকৃতি খতিয়ে দেখতে ছ’সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হল। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়ালের নেতৃত্বে এই দল ১ অক্টোবর প্রাথমিক রিপোর্ট জমা দেবে। SIT-এ কুণাল আগরওয়াল ছাড়াও রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) স্পর্শা নিলাঙ্গি, রাজ্য পুলিশের সিআইডির এক ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং কলকাতা পুলিশের তিন ইনস্পেক্টর কৌশিক ঘোষ, শৈল রায়, তুষারকান্তি ঘোষ ও হীরক দলপতি। তদন্তের প্রয়োজনে কলকাতা বা…
আরও পড়ুন