হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে বাংলাভাষী যুবকদের থানায় নিয়ে গিয়ে জামাকাপড় খোলানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে
বাংলার জনরব ডেস্ক : হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে বাংলাভাষী যুবকদের থানায় নিয়ে গিয়ে জামাকাপড় খোলানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। কেবল তা-ই নয়, সন্দেহভাজনদের ডিটেনশন সেন্টারে আটকে রাখারও অভিযোগ উঠেছে। হরিয়ানা পুলিশের বিরুদ্ধে এমনই সব অভিযোগ এনেছেন হরিয়ানায় কর্মরত দুই পরিযায়ী শ্রমিক। ‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুসারে, ওই শ্রমিকদের এক জন অসমের চিরাংয়ের বাসিন্দা, অপর জন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাসিন্দা। ওই পরিযায়ী শ্রমিকেরা জানিয়েছেন, হরিয়ানার ঝাড়সার এক বস্তিতে থাকেন তাঁরা। তাঁদের দাবি মোতাবেক, গত ১৮ জুলাই রাত ১১টা নাগাদ পুলিশ তাঁদের পরিচয়পত্র যাচাই করার জন্য সেক্টর ১০এ থানায় তুলে নিয়ে যায়। মোট…
আরও পড়ুন