দেশ 

আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে অবশেষে শোকপ্রকাশ ভারতের

সদ্যপ্রয়াত ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে অবশেষে শোকপ্রকাশ ভারতের। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় সই করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। বিশেষজ্ঞদের একটি অংশের বক্তব্য, সাধারণত এধরনের হামলা রাতের অন্ধকারে চালানো হয়। কিন্তু খামেনেইয়ের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতেই আর দেরি করেনি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। তৎক্ষণাৎ ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করতে তৎপর হয় দুই দেশ। পরদিন অর্থাৎ রবিবার আমেরিকা ও ইসরায়েল ঘোষণা করে তাদের অভিযানে খামেনেইয়ের মৃত্যু হয়েছে। পরে ইরানও আনুষ্ঠানিকভাবে…

আরও পড়ুন
দেশ 

আয়াতুল্লাহ আলী খামেনির ইন্তেকালে গভীর শোক জামায়াত ইসলামী হিন্দের

বিশেষ প্রতিনিধি : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকা ও ইসরাইল বাহিনীর অতর্কিত আক্রমনে শহীদ হয়েছেন। আন্তর্জাতিক আইনকে অমান্য করে একটি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে? যেভাবে খুন করেছে আমেরিকা ও ইসরাইলের বাহিনী তার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি। তিনি এক শোক বার্তায় বলেছেন, “আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইন্তেকালে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। ইরানের জনগণের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের জন্য ধৈর্য ও শক্তি কামনা করছি। আয়াতুল্লাহ আলী খামেনি সমকালীন…

আরও পড়ুন
দেশ 

দিল্লির আবগারি দুর্নীতির মামলায় মুক্ত কেজরীওয়াল,সিসৌদিয়া কে কবিতাও, উপযুক্ত তথ্য-প্রমাণ পেশে ব্যর্থ সিবিআই ক্ষোভ আদালতের

দিল্লির আবগারি দুর্নীতির মামলা থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এব‌ং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে মুক্ত করল আদালত। একই ভাবে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরও ২১ জনকে। এই ২১ জনের মধ্যে রয়েছেন বিআরএস নেতা কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাও। শুক্রবার দিল্লির একটি নিম্ন আদালতের বক্তব্য, অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। তবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। আম আদমি পার্টি (আপ)-র প্রধান কেজরীওয়ালের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, গুরুতর অভিযোগের ক্ষেত্রে জোরালো তথ্যপ্রমাণ প্রয়োজন। কিন্তু তেমন কোনও তথ্যপ্রমাণ দাখিল…

আরও পড়ুন
দেশ 

সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব

বিশেষ প্রতিনিধি : গুয়াহাটিতে অনুষ্ঠিত ইনকাম-ট্যাক্স গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশন -এর দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন আয়কর বিভাগের ডেপুটি কমিশনার কমরেড সায়ন্তন বন্দ্যোপাধ্যায়। এর ফলে দেশের আয়কর আধিকারিকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের সর্বোচ্চ পদে আবারও বাংলার নেতৃত্ব প্রতিষ্ঠিত হল। উল্লেখযোগ্য বিষয়, গত কয়েক বছর ধরে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন বাংলার আর এক কৃতি সন্তান কমরেড ভাস্কর ভট্টাচার্য। তবে এ বার তিনি নির্বাচনে অংশ নেননি। তা সত্ত্বেও সংগঠনের শীর্ষপদে বাংলার প্রতিনিধির নির্বাচিত হওয়ায় রাজ্যের আয়কর আধিকারিকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, আধিকারিকদের স্বার্থরক্ষা, প্রশাসনিক সংস্কার…

আরও পড়ুন
দেশ 

এনসিআরটি কর্তৃক প্রকাশিত বিতর্কিত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তককে নিষিদ্ধ করলো সুপ্রিম কোর্ট, সংস্থার কর্তাকে নোটিশ

বিচারবিভাগের প্রতি অবমাননার মামলায় অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইটি সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে স্কুল শিক্ষা দফতর এবং এনসিইআরটি-র বিরুদ্ধে। গত সোমবার থেকেই এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে শুরু করেছে দেশের বিচারবিভাগ। কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভির তরফ থেকে বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করা হয়। মঙ্গলবারই তাঁরা প্রধান বিচারপতির এজলাসে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের কথা বলেন। এ বিষয়ে গুরুত্ব বিচার করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল…

আরও পড়ুন
দেশ 

ঘুষ নেওয়ার অভিযোগে ধৃত খনি কর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে আলমারি ঠাসা টাকা উদ্ধার

বাংলার জনরব ডেস্ক : ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার কটক সার্কলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর দেবব্রত মোহান্তিকে গ্রেফতার করেছিল ভিজিল্যান্স দফতর। এ বার সেই খনিকর্তার বাড়িতে তল্লাশি চালাতেই কোটি কোটি টাকা উদ্ধার হল। ওড়িশার ভুবনেশ্বরের ঘটনা। কয়লা ব্যবসায়ীদের কাছে থেকে ঘুষ নেওয়ারও অভিযোগ বার বার ওঠায় ওই আধিকারিককে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতেন রাজ্য ভিজিল্যান্স দফতরের আধিকারিকেরা। মঙ্গলবার এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় খনিকর্তাকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। তদন্তকারী সূত্রের খবর, ওই ব্যবসায়ীকে সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছিলেন মোহান্তি। তার পরই তাঁকে গ্রেফতার করা…

আরও পড়ুন
দেশ 

সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আগেই রাজ্যে নির্বাচন ঘোষণা?

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে অসুবিধা নেই বলে মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের মতে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে সব তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচনে যাওয়া হবে। রাজ্যে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও, এখনই ভোটারদের নাম বাদের হিসাব মিলবে না। আগামী শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, ২৮ তারিখের পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। পরবর্তী…

আরও পড়ুন
দেশ 

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী, বিজেপি শাসিত অসমের ঘটনায় চাঞ্চল্য

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী। ৭ জন মিলে পরপর ধর্ষণ করল ২৮ বছরের এক যুবতীকে। শুধু তাই নয়, জোর করে নির্যাতিতার অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হল ১০ হাজার টাকা। ভয়ংকর এই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত অসমের (Assam) কাছাড় জেলায়। যুবতীর অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা কাছাড় জেলার শিলচর শহরের। গত ১৯ ফেব্রুয়ারি সেখানে বন্ধুর সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিলেন যুবতী। অভিযোগ, সেখানেই একটি এসইউভি গাড়িতে করে এসে ৭ জন তাঁদের পথ আটকায়। কোথা থেকে এসেছে…

আরও পড়ুন
দেশ 

এনসিইআরটির পাঠ্যপুস্তকে বিচার ব্যবস্থার দুর্নীতি নিয়ে কটাক্ষ বড় পদক্ষেপের ইঙ্গিত সুপ্রিম কোর্টের

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে বিচারব্যবস্থায় দুর্নীতির উল্লেখে ক্ষোভ প্রকাশ করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কথায়, “পরিকল্পিত ভাবে বিচারব্যবস্থাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। বিচারব্যবস্থার অবমাননা কোনও মতেই বরদাস্ত করা হবে না।” বুধবার আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ অধ্যায়ের প্রসঙ্গটি শীর্ষ আদালতে পেশ করেন। সিব্বলের কথায়, “অষ্টম শ্রেণির পড়ুয়াদের শেখানো হচ্ছে যে, বিচারব্যবস্থায় দুর্নীতি হচ্ছে। আমরা মর্মাহত।” সংশ্লিষ্ট বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলার আর্জিও জানান তাঁরা। এর পরই আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানান, তিনি বিষয়টি সম্পর্কে…

আরও পড়ুন
দেশ 

চিকিৎসার জন্য রোগীকে নিয়ে চাটার্ড বিমানে দিল্লি যাওয়ার পথে সব শেষ!

বাংলার জনরব ডেস্ক :  সোমবার বিকেলে জানিয়েছিলেন, দিল্লি যেতে হচ্ছে এক রোগীকে নিয়ে। চিকিৎসক পুত্রের সঙ্গে ওটাই ছিল তাঁর শেষ কথা। তার পরই বিমান দুর্ঘটনার কথা জানতে পারেন। সংবাদ সংস্থা পিটিআইকে এমনই জানালেন রাঁচীতে চার্টার্ড বিমান দুর্ঘটনায় মৃত চিকিৎসক বিকাশকুমার গুপ্তের বাবা। ওই বিমান দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। সঞ্জয় কুমার নামে এক রোগীকে রেডবার্ড এয়ারওয়েজের বিচক্র্যাফ্ট সি৯০ এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানে সঞ্জয় ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী অর্চনা দেবী, আত্মীয় ধ্রুব কুমার, চিকিৎসক বিকাশকুমার গুপ্ত, নার্স সচিনকুমার মিশ্র, পাইলট বিবেক বিকাশ ভগত এবং সবরাজদীপ…

আরও পড়ুন