অসীমা পাত্রের নির্বাচনী প্রচারে স্থানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়
নৌশাদ মল্লিক নিজস্ব প্রতিনিধি: ধনিয়াখালি বিধানসভার প্রার্থী অসীমা পাত্রের সমর্থনে আজ এক কর্মীসভা অনুষ্ঠিত হয়ে গেল ধনিয়াখালি বাস ষ্ট্যান্ডে। বিপুল উৎসাহ উদ্দীপনায় এই কর্মীসভা কার্যত জনসভায় রুপ নেয়। ভিড়ে ঠাসা বাসস্ট্যান্ডের কর্মীসভায় বক্তব্য রাখেন সাংসদ রচনা ব্যানার্জী, বিধায়ক অসীমা পাত্র, সৌমেন ঘোষ প্রমুখ। ধনিয়াখালীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়নের কান্ডারী অসীমা পাত্র কে বিপুল ভোটে জয় যুক্ত করার আহ্বান জানিয়ে সাংসদ রচনা ব্যানার্জী বলেন আমাদের দিদি মমতা ব্যানার্জী লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের জন্য বাংলার বাড়ি দিচ্ছেন তাই এই সামাজিক প্রকল্প গুলিকে রক্ষা করতে দিকে…
আরও পড়ুন