আমার মনোনয়নপত্র বাতিলের চেষ্টাও করেছে এরা দাবি মমতার
শনিবার কেশিয়াড়ির জনসভা থেকে বিজেপি-কমিশনকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে তাঁর মনোনয়ন বাতিলের চক্রান্ত হয়েছিল বলে এদিন নির্বাচনী প্রচার থেকে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। মমতার অভিযোগ, “আমার ভোট কেন্দ্রে নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে এফিডেভিড করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল।” এই চক্রান্তের অভিযোগে বিজেপি-কমিশনকে একযোগে বিঁধে মমতা বলেন, “নমিনেশন বাতিলের চেষ্টা হলেও শেষ অবধি পারেনি।” তিনি আরও বলেন, “অনেক অসম্মান করেছে, যাতে আমি না দাঁড়াতে পারি।” তৃণমূল নেত্রীর অভিযোগ, “আমাদের লড়াই তো বিজেপির সাথে নয়। বিজেপি ভ্যানিশ ফিনিস ওয়াশিং মেশিনের সাথেও। যদি আমার…
আরও পড়ুন