কলকাতা 

ইডির তল্লাশি অভিযান নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ প্রতীক জৈনের পরিবার

ইডির তল্লাশি অভিযানের বিরোধিতা করে পাল্টা হাই কোর্টের দ্বারস্থ হল আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের পরিবার। মামলা করতে চেয়ে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। বৃহস্পতিবার সকালে ইডির অভিযানের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে তিনি সল্টলেকে আইপ্যাকের দফতরেও যান। বেশ কিছু নথি এবং মোবাইল ও ল্যাপটপ নিয়ে নিজের গাড়িতে তোলেন মমতা। তাঁর এই অভিযানের বিরুদ্ধে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ বার পাল্টা প্রতীকের পরিবার তাদের বিরুদ্ধে আদালতে…

আরও পড়ুন
কলকাতা 

জরুরি নথি চুরি করেছে ইডি অভিযোগ করে থানায় এফ আই আর করলেন প্রতীকের স্ত্রী

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে বৃহস্পতিবার সকাল থেকে ইডির তল্লাশি নিয়ে তুমুল উত্তেজনা। সকাল ৬টা থেকে ৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি। দুপুর ৩টে নাগাদ প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। এরপরই তাঁর পরিবারের তরফে প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়র সরণি থানায় ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছেন। জৈন পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ি থেকে জরুরি নথি চুরি করেছে ইডি। বৃহস্পতিবার সকালে কয়লা পাচার মামলার তদন্তে দিল্লি, কলকাতা-সহ ১০ জায়গায় তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মধ্যে অন্যতম আইপ্যাকের কার্যালয় এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়ি। সকাল ৬টা থেকে প্রতীকের…

আরও পড়ুন
কলকাতা 

নথি ছিনতাই করা হয়েছে দাবি করে হাইকোর্ট ইডি! আগামী কাল শুনানি?

সাংবিধানিক পদের অপব্যবহার করে তল্লাশির মধ্যেই নথি ছিনতাই করা হয়েছে। আইপ্যাক দফতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল ইডি। মামলা দায়ের করতে চেয়ে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে তারা। অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে বৃহস্পতিবার সকালে হানা দেয় ইডি। তল্লাশি চলে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও। ইডির তল্লাশির মধ্যেই প্রতীকের বাড়িতে পৌঁছে যান খোদ মমতা। সেখান থেকে বেরিয়ে সল্টলেকে আইপ্যাকের দফতরেও যান। হাতে ফাইল এবং ল্যাপটপ নিয়ে তাঁকে বেরোতে দেখা যায়। মমতা…

আরও পড়ুন
কলকাতা 

‘‘বিজেপির মতো এত বড় ডাকাত দেখিনি’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

ইডির তল্লাশির মাঝে আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পরে বৃহস্পতিবার সংস্থার সল্টলেকের দফতরেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে প্রায় পৌনে এক ঘণ্টা পরে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা। তিনি জানান, তাঁর দলের নির্বাচনী কৌশলের তথ্য ‘ট্রান্সফার’ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাই তাঁর মতে ইডির এই হানা ‘অপরাধ’। তিনি আঙুল তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে, যাঁর দফতরের অধীনে রয়েছে ইডি। তাঁকে ‘নিয়ন্ত্রণ’ করার কথা বলেন প্রধানমন্ত্রীকে। তার পরেই মমতা আবার ঢুকে যান আইপ্যাকের দফতরে। তার আগে বলেন, ‘‘যত ক্ষণ প্রতীক না আসছেন, যত ক্ষণ প্রতীক এসে…

আরও পড়ুন
কলকাতা 

আইপ্যাকের দফতরে ইডির তল্লাশি চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী পৌঁছালেন, সল্টলেকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

প্রতীক জৈনের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা পৌঁছে যান সল্টলেকে আইপ্যাক-এর দফতরে। দুপুর সাড়ে ১২টার কিছু পরে সল্টলেক সেক্টর ফাইভের ওই দফতরে পৌঁছোন তিনি। সেখান থেকেও বেশ কিছু ফাইল নিয়ে মিনিট দশেকের মধ্যেই বেরিয়ে আসেন। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পর সংস্থার সল্টলেকের দফতরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির মতোই আইপ্যাকের অফিস থেকেও ফাইলের গোছা নিয়ে বেরিয়ে আসেন পুলিশকর্মীরা। তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে। সেই গাড়িকে ঘিরে রেখেছে বিরাট পুলিশ বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে প্রতীকের বাড়ি এবং দফতরে তল্লাশি চালাচ্ছে ইডি। তার মধ্যেই দু’জায়গাতেই…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার প্রসূন মুখোপাধ্যায় ও তাঁর পুত্রকে এসআইআর শুনানীতে তলব,জোর বিতর্ক!

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, আন্তর্জাতিক ক্রিকেটার মহম্মদ শামি, কবি জয় গোস্বামী এবং অভিনেতা দেবকে আগেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-এর শুনানিতে তলব করেছিল নির্বাচন কমিশন। সেই তালিকায় যুক্ত হল কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের নাম। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার প্রসূন মুখোপাধ্যায় ও তাঁর রাজনীতিক পুত্র রণজিৎ মুখোপাধ্যায়কে শুনানিতে তলব করা হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। বর্তমানে বিধাননগরের ডিএল-১৮৩ ঠিকানায় বাস করেন প্রসূন ও তাঁর পরিবার। সম্প্রতি সেই বাড়ির ঠিকানায় এসআইআরের শুনানিতে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন পুলিশকর্তার পুত্র। পরিবার সূত্রে খবর, ২০০২ সালে তাঁদের ভোটার তালিকায় নাম…

আরও পড়ুন
কলকাতা 

ইডির তল্লাশি চলাকালীন সময়ে প্রতীকের বাড়িতে মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার!

আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকেই আইপ্যাকের দফতর এবং ওই সংস্থার দফতর প্রতীকের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। দুপুর ১২টা নাগাদ তল্লাশি চলার সময়ে হঠাৎই প্রতীকের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পৌঁছোনোর মিনিট পাঁচেক আগেই সেখানে পৌঁছোন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। সকাল থেকেই প্রতীকের বাড়িতে অভিযান চলছিল। খবর ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই। বেলা ১২টা নাগাদ সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার। তার কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। তিনি বাড়ির বাইরের দেওয়ালের বাইরের রাস্তায় গাড়ি থেকে নেমে প্রশ্ন করেন, ‘‘বাড়িটা কোথায়?’’ তার পরে…

আরও পড়ুন
কলকাতা 

আইপ্যাকের সদর দফতরে ইডি হানা ! কর্ণধার প্রতীকের বাড়িতেও চলছে তল্লাশি! বাংলার রাজনীতিতে নয়া মোড়

রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের সেক্টর ফাইভের দফতরে বৃহস্পতিবার সকালে হানা দিল ইডি। দিল্লি থেকে ওই অভিযানের জন্য বিশেষ দল এসেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর। ইডি-র আধিকারিকেরা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও গিয়েছেন। সেখানেও তল্লাশি চলছে। ইডি সূত্রের খবর, কয়লাপাচার কাণ্ডে দিল্লিতে নথিভুক্ত এক পুরনো মামলার জন্যই এই অভিযান। ওই মামলায় বেশকিছু লেনদেনের সূত্রে আইপ্যাকের নাম এসেছে বলে ইডি সূত্রের খবর। একই মামলার সূত্রে ইডি-র অন্য একটি দল যায় বড়বাজারের পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই ইডি ওই অভিযান শুরু করেছে। আচমকা ওই অভিযানে…

আরও পড়ুন
কলকাতা 

গঙ্গাসাগর মেলার ভীড় সামলাতে দেড় হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ ভারত সেবাশ্রমের

বিশেষ প্রতিনিধি : প্রতি বছর পশ্চিমবঙ্গ সহ গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গাসাগর মেলায় যোগ দিতে আসেন। এই বিশাল জনসমাগমে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে তীর্থযাত্রীদের সুরক্ষা সব মিলিয়ে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে। দুর্ঘটনা এড়াতে এবং প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে এবছর গঙ্গাসাগর মেলায় বড় পরিসরে প্রস্তুতি শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বুধবার কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এবছর ১৫০০-রও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক থাকছে। ইতিমধ্যেই এই স্বেচ্ছাসেবকেরা সাগর সৈকতে কাজ শুরু…

আরও পড়ুন
কলকাতা 

বুধবারও ১০ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা, রাজ্য জুড়ে শীতের দাপট অব্যাহত!

চলতি মরসুমের শীতলতম দিন ছিল মঙ্গলবার। শহরের তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। এই শতকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৩ সালের ৯ জানুয়ারি। সেই তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড যদিও এখনও ভাঙতে পারেনি চলতি মরসুমে শীতের ইনিংস। বুধবারও অব্যাহত রইল সেই রেকর্ড! বুধবার ভোরেও ১০ ডিগ্রির ঘরেই রইল কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই চলবে। জাঁকিয়ে শীতের পাশাপাশি কলকাতা-সহ বেশির ভাগ জেলায় ভোরের দিকে কুয়াশা থাকবে। শৈত্যপ্রবাহ এবং ‘শীতল দিন’-এর পরিস্থিতি থাকবে কিছু জেলায়। তবে সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার ১০.২ ডিগ্রি…

আরও পড়ুন