ইসরাইলের বিমান হামলায় এখনো পর্যন্ত ইরানের মৃতের সংখ্যা ২২৪
ইসরাইলের বিমান হামলায় রোববার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এপির। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বলেছেন, গত ৬৫ ঘন্টায় ইরানে ইসরাইলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে কেরমানপুর বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং ১,২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।বার্তাসংস্থাটি আরও বলছে, গত ১৩ জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরাইল। ওই হামলায় ইরানের নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
আরও পড়ুন