দেশ 

‘আইনশৃঙ্খলায় হস্তক্ষেপের উদ্দেশ্যে নয়, তবে…’! মহিলা আইপিএস-কে হুমকির অভিযোগে সাফাই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক: মহারাষ্ট্রের এক পুলিশ আধিকারিককে ফোন করে হুমকি দিয়েছিলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলে অভিযোগ। পাওয়ারের ফোনে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি একজন উপ মুখ্যমন্ত্রী হয়েও আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের কাজে হস্তক্ষেপ করেছেন। এরপরই অজিত পাওয়ারের পক্ষ থেকে জানানো হয় যে তাঁর উদ্দেশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারীদের কাজে হস্তক্ষেপ করা ছিল না। পরিস্থিতি যাতে আরও খারাপ হয়ে না যায় এবং শান্ত হয়, সেই কারণেই মহিলা আইপিএস অফিসারকে ফোন করেছিলেন। বিতর্ক শুরু হতেই নিজের কাজের সাফাই দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। সোলাপুরে অবৈধ মাটি খনন বন্ধ করতে…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশের থানায় হেনস্তার শিকার বাংলার তরুণী! প্রশ্নের মুখে যোগী প্রশাসন

সুবিচারের আশায় থানায় গিয়ে যোগী রাজ্যে পুলিশি হেনস্তার শিকার বাংলার তরুণী! বাধ্য হয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের দ্বারস্থ হন তিনি। বিষয়টা জানামাত্রই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন কেন্দ্রীয় মন্ত্রী। দ্রুত হস্তক্ষেপের কথা বলেন। এই ঘটনায় প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকার, যোগী প্রশাসনের ভূমিকা। অভিযোগকারী তরুণী বাংলার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা। থাকতেন উত্তরপ্রদেশে। সম্প্রতি সমস্যার সম্মুখীন হন তিনি। সুবিচারের আশায় উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের কাটকা থানার দ্বারস্থ হন। অভিযোগ, এফআইআর নথিভুক্ত করা হয়নি। উলটে কাটকা থানার এক আধিকারিক তাঁকে নিগ্রহ করে বলে অভিযোগ। এরপর জেলায় পুলিশ সুপার থেকে শুরু মহকুমা…

আরও পড়ুন
দেশ 

মুম্বাই শহর জুড়ে ৩৪টি মানব বোমা রাখা হয়েছে এর বিস্ফোরণে এক কোটি মানুষের মৃত্যু হবে পুলিশকে উড়ো ফোন! শহর জুড়ে তল্লাশি অব্যাহত

বাংলার জনরব ডেস্ক : মুম্বাই শহরে বড়সড় জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে! এমনই এক খবর ঘিরে সমগ্র মুম্বাই শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে! জানা গেছে শুক্রবার সকালে মুম্বাই পুলিশের কাছে একটি ফোন আসে সেই ফোনে বলা হয় সমগ্র মুম্বাই জুড়ে ৩৪টি মানব বোমা ছড়িয়ে রয়েছে এর বিস্ফোরণে সমগ্র মুম্বাইয়ে প্রায় এক কোটি মানুষের মৃত্যু হতে পারে! এরপরেই সমগ্র মুম্বাই জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে মুম্বাই পুলিশ! যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে! শুক্রবার সকালে মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমার রাখার হুমকি আসে। সেখানে সাফ জানানো…

আরও পড়ুন
কলকাতা দেশ 

কোনও ভাবেই পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা! ফের স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : কোনও ভাবেই পরীক্ষায় বসতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর পরীক্ষায় বসতে চেয়ে তাঁদের করা আবেদন খারিজ করে আরও এক বার তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানায়, একই ধরনের কোনও মামলা আর গ্রহণ করা হবে না। বিচারপতি কুমার সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, “দাগিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআইয়ের। তার কী হল?” অন্য দিকে, পরীক্ষায় বসতে চেয়ে ‘দাগি’দের করা মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্টও। রাজ্যকেও ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। দাগিদের…

আরও পড়ুন
দেশ 

CAA তে বড় সংশোধনী কেন্দ্রের ! নাগরিকত্ব আইনের নয়া নির্দেশিকায় কারা ভারতের নাগরিক হবেন?

নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-তে বড় সংশোধনী আনল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পুরনো নির্দেশিকা অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, তাঁরা সবাই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন‍্য আবেদন করতে পারেন। সোমবার রাতে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিজ্ঞপ্তিতে আবেদনের সময় দশ বছর বাড়িয়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, তাঁরা সবাই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন‍্য আবেদন…

আরও পড়ুন
দেশ 

‘আমার প্রয়াত মাকেও অপমান করা হল’! মায়ের অপমান নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী

বাংলার জনরব ডেস্ক : ভোটাধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে লক্ষ করে কুকথা বলেছিলেন এক ব্যক্তি। তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়। রাহুল গান্ধীর পক্ষ থেকে এর দায় নেওয়া হয়নি। এমনকি ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতারও করে। এবার সেই বিতর্ককে সামনে এনে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিহারে এক সমবায় সমিতির ভার্চুয়াল উদ্বোধনে মোদি বলেন, “আমার মা আমাকে ছেড়ে দিয়েছিলেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি। আপনারা সকলেই জানেন, আমার মা আর জীবিত নেই। ১০০ বছর পূর্ণ করে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে…

আরও পড়ুন
দেশ 

সুরাটের বস্ত্র কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২

গুজরাটের সুরাটে একটি বস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। সোমবার এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহতের সংখ্যা অন্তত ২০। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে সুরাটের জোলভা গ্রামের ওই বস্ত্র কারখানাটিতে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সেই সময়ে সেখানে রাখা একটি রাসায়নিক ড্রামে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই কারখানাটিকে আগুন লেগে যায়। গল গল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের ১০টি ইঞ্জিন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, এই ঘটনার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়…

আরও পড়ুন
দেশ 

‘আধার কার্ড গ্রহণ না করলে জানাবেন, আমরা তো আছিই!’ এসআইআর মামলায় বললো সুপ্রিম কোর্ট!

বাংলার জনরব ডেস্ক : এসআইআর মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। যে ৩ লক্ষ বিহারের ভোটার নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন, তাঁদের ক্ষেত্রেও আধার গ্রহণ করুক সর্বোচ্চ আদালত— আবেদনকারীদের সেই আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত বলেন, ”আমরা এ নিয়ে আগেই নির্দেশ দিয়ে রেখেছি। যদি নির্বাচন কমিশন এই তিন লক্ষ বাসিন্দাদের ক্ষেত্রে আধার গ্রহণ না করে, তাহলে আমাদের জানাবেন। আমরা তো আছিই।” সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচীর বেঞ্চের কাছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ৩০ সেপ্টেম্বরের পরও আবেদন করতে পারবেন ভোটাররা। তাঁদের নাম ১ অক্টোবরের তালিকায় না থাকলেও, নির্বাচনের…

আরও পড়ুন
দেশ 

আড়াই হাজার ইটের দাম ১.২৫ লাখ, ২ পাতার ফোটোকপির বিল ৪ হাজার ! মধ্যপ্রদেশের গ্রাম পঞ্চায়েতে সীমাহীন দুর্নীতি

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রদেশের শাহদোল জেলার গ্রাম পঞ্চায়েতের একটি বিল সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।  বুধার ব্লকের ভাটিয়া গ্রাম পঞ্চায়েতে ১.২৫ লক্ষ টাকার একটি ইটের বিল গৃহীত হয়েছে। যেখানে ২৫০০টি ইঁটের দাম ধরা হয়েছে ১ লক্ষ ২৫ হাজার টাকা, অথচ প্রতিটি ইঁটের দাম লেখা রয়েছে ৫ টাকা। অর্থাৎ একেকটা ইঁটের দাম দশগুণ বাড়িয়ে ধরা হয়েছে বিলে। জানা গিয়েছে এই ইট কেনার বিলটি পেরিবাহারা গ্রামের চেতন প্রসাদ কুশওয়াহার নামে করা হয়েছে, আর পাটেরা টোলায় একটি অঙ্গনওয়াড়ি বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জন্য এই ইট কেনা হয়েছে বলে জানা গিয়েছে। বিলে ভাটিয়া গ্রামের পঞ্চায়েত…

আরও পড়ুন
দেশ 

প্রকাশ্যে পরকীয়ার অভিযোগে গৃহবধূর চুল কেটে শাস্তি নিরব দর্শক স্বামী শ্বশুর শাশুড়ি! বিজেপি শাসিত ত্রিপুরার ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : প্রকাশ্যে রাস্তায় এক যুবতীকে টেনে মারধর করছে, কেউ চড় মারছেন কেউ খুশি মারছেন তারপর ওই যুবতীর মাথার চুল কেটে উল্লাস প্রকাশ করছে একদল মানুষ। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত ত্রিপুরার উদয়পুরে। অভিযোগ ওই মহিলা নাকি পরকীয়া করছেন তাই তাকে হেনস্থা করা হয়েছে, আর এ কাজে অভিযুক্ত হয়েছেন শাসক দল বিজেপির দুই নেতা। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। এক মহিলা বিবাহ-বহির্ভূত সম্পর্ক করছেন, এই অভিযোগ করে তাঁকে বাড়ির বাইরে টেনে আনেন কয়েক জন। মারধর করা হয় মহিলাকে। কয়েক জন তাঁর চুল কেটে দেন। রাস্তায় ভিড় বাড়ে।…

আরও পড়ুন