দেশ 

বিহারে খুন আরজেডি নেতা!

বিহার বিধানসভা নির্বাচনের আগে বিহারে রাজনৈতিক খুন অব্যাহত রয়েছে। বুধবার রাতে বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিহারের পটনায়। পটনার রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আরজেডি নেতা রাজকুমার রাই ওরফে আলা রাইকে লক্ষ্য করে বেশ কয়েক রাউনড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পটনার (পূর্ব) পুলিশ সুপার পরিচয় কুমার জানিয়েছেন, বৈশালী জেলার রাঘোপুরের বাসিন্দা তথা আরজেডি নেতা আলা রাই বুধবার রাত ১০টা নাগাদ রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর উপর অতর্কিতে…

আরও পড়ুন
দেশ 

তদন্তকারীদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত সিবিআই আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়ে বলল শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : তদন্তকারীদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত বলে মনে করছে দেশের শীর্ষ আদালত। বেনিয়মে অভিযুক্ত দুই সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়েরে সায় দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, তদন্তকারীরা তদন্তের আওতায় আনলে সার্বিক সিস্টেমের উপর সাধারণ মানুষের আস্থা অক্ষুণ্ণ থাকবে। মূল ঘটনা ২০০০ সালের। ২৫ বছর আগে দুই সিবিআই আধিকারিকের বিরুদ্ধ বেনিয়মের অভিযোগ তুলেছিলেন দুই ব্যবসায়ী। সিবিআইয়ের তৎকালীন জয়েন্ট ডিরেক্টর নীরজ কুমার এবং ইনস্পেক্টর বিনোদ কুমারের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজয় আগরওয়াল এবং শিশ রাম আগরওয়াল নামের দুই ব্যবসায়ী। ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখানো, হুমকি দেওয়া, অবৈধ ভাবে…

আরও পড়ুন
দেশ 

সংবিধানই সর্বোচ্চ নেপালের দিকে তাকিয়ে দেখুন কী হচ্ছে? মন্তব্য প্রধান বিচারপতির

বাংলার জনরব ডেস্ক : নেপালের গণবিদ্রোহের কথা এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখে। আজ বুধবার দেশের শীর্ষ আদালতে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারি কিনা এই নিয়ে শুনানি চলছিল। সেই শুনানি চলাকালীন সময়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালের অধিকার নিয়ে সাংবিধানিক গুরুত্ব নিয়ে যখন সরকারি আইনজীবীরা মতামত ব্যক্ত করছেন ঠিক সেই সময় দেশের প্রধান বিচারপতি বি আর গাভই বলেন,“প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে দেখুন। আমাদের সংবিধানের জন্য আমরা গর্বিত।” গত ১২ এপ্রিল শীর্ষ আদালত একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপালদের জন্য বিল অনুমোদনের জন্য দিনক্ষণ (Deadlines) নির্দিষ্ট…

আরও পড়ুন
দেশ 

দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণণ

দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ। ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাশা ছাপিয়ে বিপুল ভোটে জয়ী হলেন এনডিএ প্রার্থী। তিনি ভোট পেলেন ৪৫২টি। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন মাত্র ৩০০ ভোট। অন্তত ১৫টি ভোট বাতিল হয়েছে বলে খবর। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর জয় নিয়ে কোনও সংশয় ছিল না। খাতায়কলমে শাসকজোট এনডিএ-র পক্ষে ছিল ৪২৫টি ভোট। জোটসঙ্গীদের পাশাপাশি অতিরিক্ত ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পেয়েছে এনডিএ শিবির। কয়েকজন নির্দল সাংসদও এনডিএ-কে সমর্থনের কথা ঘোষণা করে। সব মিলিয়ে এনডিএর মূল চ্যালেঞ্জ ছিল আগেরবারের ব্যবধানের অন্তত কাছাকাছি যাওয়া। ২০২২ সালে এনডিএ-র প্রার্থী ধনখড় বিরোধীদের প্রার্থী…

আরও পড়ুন
দেশ 

জামাআতে ইসলামী হিন্দের প্রতিনিধি দল পঞ্জাবের বন্যা প্রবলিত এলাকা পরিদর্শন করলো, প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিলেন জামাত নেতৃত্ব

বিশেষ প্রতিনিধি : জামাআতে ইসলামী হিন্দ এর জাতীয় সম্পাদক মাওলানা শফি মাদানি অন্যান্য জামাআত নেতাদের সঙ্গে মিলিত হয়ে পঞ্জাবের কপুরথলা জেলার সুলতানপুর লোধি (সাংগ্রা ও বাউপুর জাদিদ গ্রাম), পাঠানকোট জেলার সুন্দর চক, বাহাদরপুর, কলিয়া সফর তহসীল এবং জালন্ধরের সিন্ধুপুরে বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। বিশেষ করে কলিয়া গ্রামে বন্যার পানিতে ৩০টি কংক্রিটের বাড়ি ভেসে গেছে। খুব দুঃখজনকভাবে, তিনজন ছোট ভাইবোন আর এক ৭৫ বছর বয়সী দাদীসহ চারজন মারা গেছেন। পরিদর্শনের সময় জামাআত প্রতিনিধি দল স্থানীয় সিখ সম্প্রদায়ের নেতারা, নোডাল অফিসার ও বন্যা প্রভাবিত মানুষদের সঙ্গে কথা বলে তাদের তাত্ক্ষণিক প্রয়োজনসমূহ জেনে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার শেষ হল ডিএ মামলার শুনানি, রায়দান স্থগিত

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টে সোমবার শেষ হল ডিএ মামলার শুনানি। রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। কারও কোনও বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছে শীর্ষ আদালত। রাজ্যকে আগেই ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ জন্য ছ’সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারেনি। আদালতের কাছ থেকে আরও ছ’মাস সময় চাওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে গত ৪ অগস্ট থেকে ৭ অগস্ট প্রতি দিনই শুনানি চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি কারোল এবং বিচারপতি…

আরও পড়ুন
দেশ 

বিহারের ভোটার তালিকার নথিতে ১২ তম প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে নির্দেশ শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক : বিহারে এস আই আর এ যে সব ভোটারদের নাম বাদ গেছে তাদের নাম তোলার ক্ষেত্রে আধার কে নথি হিসাবে গ্রহণ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়েছে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্য। শীর্ষ আদালত এ-ও স্পষ্ট জানায়, আধার কার্ড কখনওই নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে…

আরও পড়ুন
দেশ 

সমালোচনার মুখে শেষ পর্যন্ত বন্যা বিধ্বস্ত পাঞ্জাব পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কন্যা বিধ্বস্ত পাঞ্জাব পরিদর্শনে যাচ্ছেন। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দিন অর্থাৎ নয় সেপ্টেম্বর তিনি পাঞ্জাবের গুরুদাসপুরে কন্যা আক্রান্ত মানুষ এবং কৃষকদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং নদীর জলের ফলে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল ভেসে গেছে। একের পর এক হরপা বানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর। বন্যার জলে ডুবে গিয়েছে পাঞ্জাব আর দিল্লিও। পাঞ্জাবের বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বাড়তে থাকা জলে ফসলের ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজ নেবেন তিনি। বিজেপির…

আরও পড়ুন
দেশ 

অপারেশন সিঁদুরের পরও সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান বিস্ফোরক দাবি সেনাপ্রধানের

বাংলার জনরব ডেস্ক : অপারেশন সিঁদুরের পরও সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান। সীমান্তে এখনও সমানতালে চলছে অনুপ্রবেশের চেষ্টা। বিস্ফোরক দাবি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। একই সঙ্গে সেনাপ্রধান জানালেন, অপারেশন সিঁদুর ১০ মে শেষ হয়নি। ১০ মের পরও অনেক দিন সবার অলক্ষ্যে লড়াই চলেছে। ‘অপারেশন সিঁদুর: দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়ানস ডিপ স্ট্রাইক ইনসাইড পাকিস্তান শুক্রবার এই শীর্ষক একটি বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রকাশ। সেখানেই উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিঁদুর বিস্ফোরক তথ্য ফাঁস করলেন। তিনি বললেন, “হয়তো ভাবছেন যে ১০মে যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু না, এটি দীর্ঘ সময় ধরে চলেছে। বলা ভালো, অপারেশন…

আরও পড়ুন
দেশ 

সরকারের বিরুদ্ধে অনাস্থা ১৪ হাজার স্বাস্থ্যকর্মীর ইস্তফা, স্বাস্থ্য পরিষেবা লাটে, সংকটে বিজেপি শাসিত ছত্রিশগড়

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘদিন ধরে কাজের পরিবেশ সহ নিয়মিত কাজের দাবিতে আন্দোলন করছিল জাতীয় স্বাস্থ্য মিশনের অস্থায়ী কর্মীরা। কিন্তু তাদের দাবি মান্যতা দেয়নি ছত্রিশগড়ের বিজেপি সরকার। আর এই আন্দোলনের যোগ দেওয়ার অপরাধে এদের মধ্যে ২৪ জন কর্মীকে ছাঁটাই করে দেয় সরকার আর এতেই ক্ষিপ্ত হয়ে একসঙ্গে ১৪ হাজার কর্মী ইস্তফা দিয়েছেন। যার ফলে বিজেপি শাসিত ছত্রিশগড়ে রীতিমতো সংকট তৈরি হয়েছে। রাজ্যের স্বাস্থ্য মিশন কর্মচারী সঙ্ঘের এক নেতার অভিযোগ, দীর্ঘ দিন ধরেই তাঁরা দাবি জানাচ্ছেন যে, নিয়মিত কাজের ব্যবস্থা করতে হবে। কাজের পরিবেশের উন্নতি করতে হবে। এ ছাড়াও আরও বেশ…

আরও পড়ুন