সপ্তম শ্রেণীর ছাত্রীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল
বাংলার জনরব ডেস্ক : সপ্তম শ্রেণী ছাত্রী বয়স মাত্র ১১ বছর সেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন স্কুলের প্রিন্সিপাল। পুলিশ সূত্রে খবর, ১১ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযুক্ত প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে। ‘নির্যাতিতা’ ছাত্রীর মায়ের অভিযোগ, নানা সময়ে তাঁর মেয়ের সঙ্গে অভব্য আচরণ করেছেন স্কুলের প্রিন্সিপাল। গত ২৩ অগস্ট স্কুল থেকে বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে মেয়ে। মহিলার কথায়, ‘‘ও স্কুল থেকে বাড়ি ফিরল বিধ্বস্ত অবস্থায়। কী হয়েছে, জিজ্ঞাসা করতেই কেঁদে ফেলে মেয়ে। তার পর বলে ওর যৌনাঙ্গে হাত দিয়েছেন প্রিন্সিপাল।…
আরও পড়ুন