কলকাতা 

এবার বিদ্রোহী ফিরহাদ হাকিম?

মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী। বিপদের দিনে সেই ‘ডান হাত’ ফিরহাদ হাকিমও বেসুরো! সোমবার দুপুরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রাক্তন মেয়র। ‘বিদ্রোহী’ শিবিরের বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে বিরোধী দলনেতার ঘরে যান তিনি। দু’জনের কী কথা হয়েছে তাঁদের, তা এখনও জানা যায়নি। দিল্লিতে যখন সংসদীয় দল ভাঙনের পথে তখন কি মমতার হাত ছাড়ছেন ফিরহাদও, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। যদিও এই বিষয়ে ফিরহাদ হাকিম কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

৭ই জুন–বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস : সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে চাই বিশুদ্ধ খাদ্য

আনজুমান বানু : ‘খাদ্যের বিশুদ্ধতার ওপরই নির্ভর করে মানুষের চিন্তার বিশুদ্ধতা ও সুন্দর সমাজের ভবিষ্যৎ’—আজকের কলুষিত সমাজের বাস্তবতায় দাঁড়িয়ে এই সত্যটি আমাদের চরমভাবে ভাবিয়ে তোলে। ৭ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসের এই ক্ষণে বুকভরা একরাশ দীর্ঘশ্বাস আর গভীর অনুশোচনা নিয়ে আমাদের বলতে হচ্ছে—যে সমাজ একসময় পারস্পরিক বিশ্বাস আর সততার ওপর টিকে ছিল, আজ তা ভেজালের করাল গ্রাসে নিমজ্জিত। লোভের অন্ধ মোহে পড়ে আমরা ভুলে গেছি যে, আমাদের দেহে যে খাবারটি প্রবেশ করে, তা কেবল পেট ভরায় না, বরং আমাদের চিন্তা, চেতনা ও মননকেও প্রভাবিত করে। অপবিত্র ও বিষাক্ত খাদ্য খেয়ে আজ…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

নকশাল আন্দোলনভিত্তিক উপন্যাসের জন্য ‘লীলা স্মৃতি পুরস্কার’ পেলেন কথা সাহিত্যিক অশোককুমার মুখোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : সত্তরের দশকে নকশাল আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা পশ্চিমবঙ্গ। শুধুমাত্র একটি রাজনৈতিক অধ্যায় নয়, বরং এক প্রজন্মের স্বপ্ন, বিভ্রান্তি, প্রতিবাদ এবং রক্তাক্ত ইতিহাসের সাক্ষী থেকেছিল এই শহর। নকশাল আন্দোলনের আবেগ, আদর্শিক লড়াই এবং তার মর্মান্তিক পরিণতিকে গবেষণার ভিত্তিতে সাহিত্যরূপ দিয়েছে কথাসাহিত্যিক অশোককুমার মুখোপাধ্যায়ের উপন্যাস ‘আটটা নটার সূর্য’। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে সাহিত্যিক ভাষায় পুনর্নির্মাণের এই প্রয়াসের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘লীলা স্মৃতি পুরস্কার ২০২৬’-এ সম্মানিত হল উপন্যাসটি। কলকাতার মহাজাতি অ্যানেক্স হলে ‘পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির’ উদ্যোগে আয়োজিত পঞ্চম বর্ষের ‘লীলা স্মৃতি পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে লেখকের হাতে এই সম্মান…

আরও পড়ুন
কলকাতা 

রবিবার দিল্লি যাচ্ছেন মমতা! বাতিল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক! নেপথ্যে রহস্য?

কলকাতার সব তৃণমূল কাউন্সিলরকে নিয়ে রবিবার বিকেলে বৈঠকে বসার কথা ছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু রবিবারই তাঁকে দিল্লিতে যেতে হবে। আর সেই কারণে তৃণমূল ভবনের বৈঠকে আসতে পারবেন না তিনি। মমতা থাকতে না-পারায় বাতিল হল রবিবার তৃণমূল কাউন্সিলরদের বৈঠক। দিন দুয়েক আগে কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। তাঁর ইস্তফার পর তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্থির করতেই রবিবার বিকেল ৪টে নাগাদ বাইপাসের ধারের তৃণমূল ভবনে কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলনেত্রী মমতার। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, রবিবার…

আরও পড়ুন
কলকাতা 

মধ্যবিত্তের পকেটে টান রান্নার গ্যাসের দাম বাড়লো ২৯ টাকা!

বিশেষ প্রতিনিধি: আজ রবিবার সাতই জুন থেকে এক লাফে গ্যাসের দাম বৃদ্ধি পেল ২৯ টাকা সিলিন্ডার পিছু। আগে গ্যাসের দাম সিলিন্ডার কিছু ছিল ৯৩৯ টাকা, এখন তা বেড়ে দাঁড়ালো ৯৬৮ টাকায়।পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে পেট্রল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধিতে একেই ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। গত ১ জুন থেকে কলকাতায় সিলিন্ডারপিছু বাণিজ্যিক গ্যাসের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে হল ৩২৫৫ টাকা ৫০ পয়সা। এর ঠিক পাঁচ দিনের মাথায় দাম বাড়ল ১৪.২ কেজির সিলিন্ডারের। এই দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে। উদ্বেগে সাধারণ মানুষ। ঘনঘন বাণিজ্যিক গ্যাসের দাম নড়াচড়া করলেও,…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন!

বিশেষ প্রতিনিধি : কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জসিম উদ্দিনকে রবিবার সকালে গ্রেফতার করল কলকাতা পুলিশ। জসিমউদ্দিনের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, তিন বছর আগে এলাকার এক নাবালিকাকে হেনস্থার ঘটনায় জসিমুদ্দিনের ঘনিষ্ঠদের নাম জড়িয়েছিল। সেই নাবালিকা এখন কলেজছাত্রী। শনিবার তাঁকে ফের হেনস্থা করা হয়। পুরনো মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। তার পরেই থানায় ফের অভিযোগ জানান তরুণীর পরিবারের সদস্যেরা। রাতে সেই ঘটনায় জসিমউদ্দিনের ঘনিষ্ঠ এক জনকে গ্রেফতার করা হয়েছে। কাউন্সিলর-সহ পাঁচ জনের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। বেআইনি…

আরও পড়ুন
কলকাতা 

চিংড়িঘাটায় মেট্রো প্রকল্প এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

স্মৃতি সামন্ত,কলকাতা : কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতা সফরে এসে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া স্টেশন পর্যন্ত মেট্রোতে ভ্রমণ করলেন। সহযাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা ও মেট্রো পরিষেবা সম্পর্কে মতামত জানতে তাঁদের সঙ্গে আলাপচারিতা করেন।নোয়াপাড়ায় ট্রেন থেকে নামার পর, মাননীয় মন্ত্রী স্বচক্ষে যাত্রী পরিবহনের অভিজ্ঞতা লাভের জন্য অটো-রিকশায় চড়েছিলেন। নবান্ন যাওয়ার পথে তিনি বেলগোরিয়া এক্সপ্রেসওয়েতে গিয়েছিলেন। মেট্রো স্টেশনে মন্ত্রী স্টেশন কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন। রেল প্রকল্প এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করার জন্য মাননীয় মন্ত্রী কলকাতার নবান্নে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি নির্ধারিত বৈঠকে যোগ দেন।…

আরও পড়ুন
কলকাতা 

অপারেশন লোটাস আগামী সপ্তাহে! দিল্লি ছুটলেন অভিষেক! কার কাছে যাবেন?

বিশেষ প্রতিনিধি : আগামী সপ্তাহে দিল্লিতে একটু কংগ্রেসের সংসদীয় দলের ভাঙন ঘটতে চলেছে। তাই হঠাৎ করে দিল্লি ছুটে গেলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে তৃণমূল কংগ্রেসের ১৮ জন সাংসদ দল ছাড়তে পারেন। আর এই আবহে হঠাৎ করে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি দিল্লি গিয়েছেন বলে খবর। আগামী ৮ জুন, সোমবার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি যাওয়ার কথা ছিল। বিধানসভায় তৃণমূলের ৮০ জন বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি…

আরও পড়ুন
কলকাতা 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবুজ ভবিষ্যতের অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল পূর্ব রেল

স্মৃতি সামন্ত,কলকাতা : রেলকর্মী, যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও পৃথিবী রক্ষায় বৃহৎ পরিসরে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় রেল বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো।এ বছরের উদযাপনের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই জীবনযাপন এবং মিশন লাইফ (Lifestyle for Environment – LiFE)-এর নীতিগুলিকে আরও ব্যাপকভাবে প্রচার করা। এই উপলক্ষে আজ রেল বোর্ড থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রেল বোর্ডের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) শ্রী সতীশ কুমার সারা দেশের রেলকর্মীদের পরিবেশ সুরক্ষার শপথ পাঠ করান। পূর্ব রেলসহ সমস্ত জোনাল রেলের মহাপ্রবন্ধকগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ বার্তা দিলেন ক্রীড়ামন্ত্রী 

স্মৃতি সামন্ত, কলকাতা : বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী ৭ জুন সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ সাইক্লিং অনুষ্ঠান। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বৈঠকে উপস্থিত ছিলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI)-এর আঞ্চলিক অধিকর্তা শিবানন্দ মিশ্র-সহ ক্রীড়া প্রশাসনের একাধিক আধিকারিক। অনুষ্ঠানের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের মধ্যে সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরা, পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়া। মন্ত্রী জানান, বর্তমানে দূষণ ও জীবনযাত্রাজনিত নানা সমস্যার মোকাবিলায়…

আরও পড়ুন