আন্তর্জাতিক 

দোষী সাব্যস্ত সলমন রুশদির হামলাকারী! শাস্তি কী হতে পারে?

বিশেষ প্রতিনিধি : ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক তথা বুকারজয়ী লেখক সলমন রুশদির উপরে হামলায় দোষী সাব্যস্ত হাদি মাতার। ২৭ বছরের আততায়ীর ন্যূনতম ৩০ বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ২৩ এপ্রিল নিউ ইয়র্কের আদালতে সাজা ঘোষণা। কয়েকদিন আগেই শুরু হয়েছিল বিচার প্রক্রিয়া। রুশদির আইনজীবী দাবি করেন, কোনও সংশয় ছাড়া গায়ের জোরে বারবার ছুরির কোপ মারা হয়েছিল ৭৭ বছরের সাহিত্যিককে। ‘খুনের চেষ্টা’ ও ‘সশস্ত্র হামলা’র অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অবশেষে মাতারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে তাতে অন্তত ৩০ বছরের…

আরও পড়ুন
আন্তর্জাতিক জেলা 

সমাজসেবায় অসামান্য অবদানের জন্য দুবাইতে এশিয়া আরব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রখ্যাত সমাজকর্মী মোশাররফ হোসেন 

আলি আহসান বাপি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য…. এই কথাটিকে তিনি সারাটা জীবন মন্ত্রগুপ্তির মত মেনে চলেন। শৈশব, কৈশোর কেটেছে নিদারুণ কষ্টে।দিনমজুর জয়নাল আবেদিনের সন্তান মোসাররাফ হোসেন অভাবের তাড়নায় ওষুধের দোকানে কাজ করেছেন। পরবর্তীতে গ্রামীণ চিকিৎসক হিসেবেও জীবিকা নির্বাহ করেছেন। তিনি বরাবরই পরিশ্রমী ছিলেন। ছিলেন পরোপকারীও।তিনি স্বপ্ন দেখতেন। স্বপ্ন দেখতেন জীবনের শেষ দিন অবধিও মানুষের পাশে থাকবো। মানুষের সেবা করবো। মোসাররফ হোসেন।মুর্শিদাবাদের শিল্পনগরী ফারাক্কার অর্জুনপুরে ১৯৬৩ সালের এক শীতের ভোরে তাঁর জন্ম। সেখানেই তাঁর বেড়ে উঠা। পড়াশোনা স্থানীয় খোদাবন্ধপুর প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে অর্জুনপুর হাইস্কুল ও ধুলিয়ানের ঐতিহ্যবাহী কাঞ্চনতলা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত যাই ধার্য করুক না কেন আমি আমার মত শুল্ক ধার্য করব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

বাংলার জনরব ডেস্ক : ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কোনভবেই তিনি শুল্ক কমাবেন না। আমেরিকা তার স্বার্থকে বিপন্ন করে বা তার আর্থিক লাভকে অস্বীকার করে কোন সম্পর্ক রাখবে না। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স নিউজ কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাষায় একথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য,গত ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। তার পর তাঁর এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকেই। মোদীর ওই সফরেই আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের বহর ৫০,০০০ কোটি ডলারে নিয়ে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আদানির বিরুদ্ধে তদন্তে ভারতের সাহায্য চাই আমেরিকা! মোদিকে কটাক্ষ মহুয়ার

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে সিকিউরিটিজ জালিয়াতির তদন্তে ভারতের সহায়তা চেয়েছে বলে দাবি করা হয়েছে সাম্প্রতিক রিপোর্টে। এই আবহে এবার মোদীকে তোপ দেগে সোশ্যল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রশান্ত ভূষণের একটি পোস্ট শেয়ার করে মহুয়া লেখেন, ‘এখন চাকা রাস্তায় নেমেছে- মার্কিন এসইসি চায় ভারত সরকার মোদীজির বিএফএফ আদানির কাছে অভিযোগপত্র পেশ করুক। তিনি কি এই ‘ব্যক্তিগত মামলা’য় পদক্ষেপ করবেন? জাতি জানতে চায়!’ উল্লেখ্য, এর আগে মার্কিন মুলুকে মোদীকে প্রশ্ন করা হয়েছিল, ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি আদানি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় স্বর্ণযুগে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাইডেনের আমলে নিযুক্ত সমস্ত অ্যাটর্নিকে বরখাস্ত করলেন ট্রাম্প!

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার ইতিহাসে নজীরবিহীন সিদ্ধান্ত। বিচার ব্যবস্থার উপর এরূপ চাপ এর আগে কখনো দেখেনি আমেরিকার সাধারণ নাগরিকরা। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে নিযুক্ত আইন বিভাগের সমস্ত অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দিলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্দেশ দিয়ে ট্রাম্প বলেছেন, ‘‘আমাদের হাউস পরিষ্কার করতে হবে। পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আমেরিকার স্বর্ণযুগের জন্য একটি ন্যায্য বিচার ব্যবস্থা থাকবে— যার কাজ আজ থেকেই শুরু হবে।’’ যদিও প্রেসিডেন্টের মন্তব্যের প্রেক্ষিতে আইন বিভাগের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বস্তুত, গত সপ্তাহেই হোয়াইট হাউসের তরফে বেশ কয়েক জন মার্কিন অ্যাটর্নিকে চাকরি থেকে…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

ভোটদানের হার বৃদ্ধি করতে এবং ভোটারদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে ভারতের জন্য বরাদ্দ অর্থ বন্ধ করে দিল আমেরিকা

বাংলার জনরব ডেস্ক : ভারতে ভোটদানের হার বৃদ্ধি করতে এবং ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য আমেরিকা যে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করত, এ বার তা বন্ধ হতে চলেছে। দ্বিতীয় বার হোয়াইট হাউসে ঢুকেই সরকারি দক্ষতা বিষয়ক দফতরের মাথায় নিজের ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্ককে বসিয়েছিলেন ট্রাম্প। মাস্কের দফতর রবিবার জানিয়েছে, বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা এবং‌ রাজনৈতিক কাঠামোর উন্নতিতে তারা যে অর্থ বরাদ্দ করত, তা কাটছাঁট করা হচ্ছে। এই প্রকল্পে ৪৮ কোটি ৬০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৪২১২ কোটি টাকারও বেশি) ব্যয় করত আমেরিকা। জো বাইডেনের আমলে এই প্রকল্পেই ভারতের জন্য ২ কোটি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মোদি ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা! কি বললেন ট্রাম্প?

বাংলার জনরব ডেস্ক: আমেরিকার সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের স্বাভাবিকভাবেই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আলোচনা চলাকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বর্তমান সংকটে আমেরিকার কোন ভূমিকা নেই। ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বাংলাদেশ থেকে হাসিনা সরকারকে উৎখাত করার পর আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছিলেন মহম্মদ ইউনুস। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর কোলাকুলির ছবি ভাইরাল হয়েছিল গোটা বিশ্বে। অনুমান করা হচ্ছিল, বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশ। তবে সে গুড়ে বালি। ইউনুস শাসনে বাংলাদেশে মৌলবাদের দাপট ও…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

অবৈধভাবে আমেরিকায় থাকা ভারতীয়দের ফিরিয়ে নেওয়া হবে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলার জনরব ডেস্ক : আমেরিকায় বসবাসরত অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেবে ভারত সরকার। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদি জানিয়ে দিলেন,আমেরিকায় যে সকল ভারতীয় অবৈধ ভাবে বসবাস করছেন, তাঁদের ফিরিয়ে নিতে প্রস্তুত ভারত। আমেরিকায় অনুপ্রবেশ এবং অবৈধ ভাবে বসবাস করার নেপথ্যে মানবপাচার চক্র জড়িত রয়েছে বলে দাবি করেন মোদী। এই চক্র ভাঙার কাজে ট্রাম্প ভারতকে পূর্ণ সাহায্য করবেন বলেও আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, “যাঁরা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘‘ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকার নৃশংস পরিকল্পিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করেছিল’’: রাষ্ট্রপুঞ্জ

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন গদিচ্যুত প্রধানমন্ত্রীর শেখ হাসিনা মানবতা বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল বলে রিপোর্ট দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বাংলাদেশ জুড়ে আন্দোলন সংঘটিত হয়েছিল যা জুলাই আগস্ট আন্দোলন নামে পরিচিত। ২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনপর্ব জুলাই আগস্ট মাসে ঘটেছিল সেই সময় হাসিনা সরকারের আমলে এবং মদতে ‘পরিকল্পিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ ঘটানো হয়েছিল বলে বুধবার প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের হাইকমিশনার ফলকার টুর্ক বলেন, ‘‘ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ করেছিল।’’গত ৫ অগস্ট জনবিক্ষোভের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হাসিনা সরকারের আমলে কুখ্যাত আয়না ঘর পরিদর্শন করলেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মোঃ ইউনুস, প্রকাশ করলেন ছবিও

বাংলার জনরব ডেস্ক : তথাকথিত বাংলাদেশের আয়না ঘর পরিদর্শন করলেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। উল্লেখ্য হাসিনা সরকারের আমলে সরকারবিরোধী বিভিন্ন কাজকর্মের সঙ্গে যে সকল ব্যক্তি যুক্ত থাকতেন তাদেরকে এই ঘরে বন্দী করে রাখা হতো কোন কোন সময় তাদেরকে গুম করে দেয়া হয়েছে বলে অভিযোগ। আয়না ঘর নিয়ে হাসিনা সরকারের পক্ষ থেকে তার প্রাক্তন মন্ত্রীরা এবং সাংসদরা এ বিষয়টি অস্বীকার করে এসেছিল। কিন্তু আজ বুধবার এই আইনা ঘর পরিদর্শন করে ঘটনার সত্যতা সকলের সামনে উন্মোচন করল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে হাসিনা সরকারের বিপদ…

আরও পড়ুন