জেলা 

নজরুল-স্মৃতিধন্য গ্রেস কটেজে পরিবেশ মেলা

দীপাঞ্জন দে: কৃষ্ণনগরের হেরিটেজ ভবন গ্রেস কটেজে ২৭ এপ্রিল, ২০২৫ (রবিবার) অনুষ্ঠিত হলো ‘পরিবেশ মেলা ২০২৫’। কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য গ্রেস কটেজ হলো কৃষ্ণনগরের একটি ঐতিহ্যশালী ভবন। এই বাড়িতে ১৯২৬ থেকে ১৯২৮ সাল প্রায় আড়াই বছর নজরুল সপরিবার বসবাস করেছিলেন। চতুর্থ বর্ষের পরিবেশ মেলার আয়োজন করা হয়েছিল সেখানেই। ‘পরিবেশ মেলা ২০২৫’-এর আয়োজন করেছিল গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি, নদিয়া পরিবেশ মঞ্চ ও সুজন-বাসর। আর সহযোগিতায় ছিল বিজ্ঞান অন্বেষক পত্রিকা (কাঁচরাপাড়া), রাখী পত্রিকা (বাদকুল্লা) ও কৃষ্ণনগর গবেষণা পরিষৎ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরিবেশ ও বিজ্ঞানকর্মীরা এদিন গ্রেস কটেজে এসেছিলেন পরিবেশ মেলায় অংশগ্রহণ…

আরও পড়ুন
কলকাতা 

শুক্র ও শনি দুদিনই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস

বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে প্রচন্ড গরম থাকলেও বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হয়। আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টি হবে একই সঙ্গে কলকাতাতেও বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টি আর বেশি দিন নয় আগামী রবিবার পর্যন্ত এই ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে আবারও গরম পড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই কমবেশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম…

আরও পড়ুন
দেশ 

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী শহর দিল্লি, বাড়ি ভেঙে মৃত্যু তিন শিশুসহ ৪, বিমান পরিষেবা ব্যাহত

বাংলার জনরব ডেস্ক : ভারী বৃষ্টি এবং ঝড়ে রাজধানী শহর দিল্লি এবং সংলগ্ন এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল ঝড়ে দিল্লির দ্বারকায় একটি ঘর ভেঙে পড়ে। ঘরের ভিতর ছিলেন তিন শিশু এবং এক মহিলা। চার জনেরই মৃত্যু হয়েছে। অন্য দিকে, ভারী বৃষ্টিতে জল জমেছে দিল্লি বিমানবন্দরের নানা অংশে। ফলে শুক্রবার সকাল থেকেই বিমান পরিষেবা ব্যাহত হয়েছে সেখানে। দিল্লিগামী ৪০টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্তত ১০০টি বিমান দেরিতে চলছে। দিল্লি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়েছে। আবহাওয়া দফতর আগেই দিল্লিতে ভারী বৃষ্টি এবং‌ ঝড়ের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকার কারণে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা এয়ার ইন্ডিয়ার

বিশেষ প্রতিনিধি : পলেহগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত-পাক  দু’দেশই একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক এবং বাণিজ্যিক পদক্ষেপ করেছে। যার অন্যতম হল, আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলিকে তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী এক বছর পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকলে ক্ষতির অঙ্ক ৬০ কোটি ডলার (প্রায় ৫০৫১ কোটি টাকা) ছুঁতে পারে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব। এর আগে সংবাদ সংস্থা পিটিআই ইঙ্গিত দিয়েছিল, পাক আকাশসীমা বন্ধ থাকার কারণে উত্তর ভারতের শহরগুলি থেকে ওড়া আন্তর্জাতিক বিমানের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলির সাপ্তাহিক…

আরও পড়ুন
কলকাতা 

অনুসন্ধানের আলাপচারিতায় শিক্ষক ও অভিভাবকদের নানাবিধ সমস্যার কথা শুনলেন বিদ্বজনেরা

নিজস্ব প্রতিবেদন : ‘শিক্ষাঙ্গনে : মনের কথা’ শীর্ষক এক অনলাইন অনুষ্ঠান এর আয়োজন করেছিল অনুসন্ধান সোসাইটি বৃহস্পতিবার সন্ধ্যায়। অর্চিশা সরকারের সংগীত দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয়। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের সঙ্গে আধুনিক প্রজন্মের শিক্ষকরা যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। এদিন যোগ দিয়েছিলেন অভিভাবকরাও। তাঁরা মন খুলে রাখতে পেরেছিলেন তাঁদের কথা। একটি ছাত্রও এদিন জানতে চায় তার মনের কথা মাধ্যমিক প্রস্তুতি প্রসঙ্গে। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। শিক্ষকদের গুণাবলী কেমন হওয়া উচিত বলতে গিয়ে তিনি বলেন, ছাত্র-ছাত্রীর প্রতি শিক্ষকদের আরো বেশি যত্নবান হতে হবে, তাদের সম্পর্কে গভীরভাবে ভাবতে…

আরও পড়ুন
কলকাতা 

একনজরে মাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকা

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ২ মে সকাল ন’টায় ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বার ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গতবছরের তুলনায় বেশি। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। রইলদশম হয়েছেন হামিদা বানু, প্রিয়ম পাল, অদ্রিত হালদার, সন্ময় দাস, স্বাগতা সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস, সোহম সাঁতরা, রাহুল দাস। প্রাপ্ত…

আরও পড়ুন
কলকাতা 

মাধ্যমিকের ফল প্রকাশ, প্রথম দশে ৬৬ জন, প্রথম হয়েছেন রায়গঞ্জের আদৃত সরকার

সেখ ইবাদুল ইসলাম : ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। শুক্রবার সকাল ন’টায় মধ্যশিক্ষা পর্ষদের সল্টলেকের দপ্তরে বসে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক সম্মেলন এর সময় পর্ষদ সভাপতি এর পাশে ছিলেন পর্ষদের সচিব। প্রতিবছরের মত এ বছরও পাশের হারে মাধ্যমিক পরীক্ষায় এবার পূর্ব মেদিনীপুর এগিয়ে এরপর রয়েছে কালিম্পং জেলা তারপরই রয়েছে কলকাতা জেলা। এ বছরও মাধ্যমিকে রয়েছে গ্রেড ব্যবস্থা। সর্বোচ্চ ‘এএ’ গ্রেড পেয়েছে ১০,৬৫৯ জন। ‘এ+’ গ্রেড পেয়েছে ২৫,৮২০ জন এবং ‘এ’ গ্রেড পেয়েছে ৯১,২৩৭ জন। গত বছরের মতো…

আরও পড়ুন
দেশ 

পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল। এই সংক্রান্ত মামলার আবেদন অবশ্য আজ খারিজ করে দিল শীর্ষ আদালত। এই জনস্বার্থ মামলাটি গ্রহণ না করে সুপ্রিম কোর্ট বলেছে, ‘বাহিনীর মনোবল ভেঙে দেবেন না’। আজ সুপ্রিম বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ‘দায়িত্বশীল হোন। দেশের প্রতি আপনার কিছু কর্তব্য আছে। এটা কি উপায়? দয়া করে এটা করবেন না। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কবে থেকে এ ধরনের বিষয় (সন্ত্রাসবাদ) তদন্তে বিশেষজ্ঞ হয়েছেন? আমরা এই বিষয়টিকে গ্রহণ করব না। আপনি যেখানে যেতে চান দয়া করে সেখানে যান।’…

আরও পড়ুন
কলকাতা 

‘যখন দরকার হয় টিকিট নিতে এদিকে আসেন। সম্পত্তি, কারখানা বাঁচাতে আবার ওদিকে চলে যান’ সমালোচকদের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

বিশেষ প্রতিনিধি : দিঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যে আমন্ত্রণ করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সেই আমন্ত্রণ রক্ষা করে দিলীপ ঘোষ গিয়েছিলেন । জগন্নাথ ধামে বসে মমতার সঙ্গে খোশ মেজাজে গল্প করেছিলেন দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী রিঙ্ক মজুমদার। তা নিয়ে দিলীপ ঘোষের সমালোচনায় মুখর বিজেপির অনেক ছোট বড় নেতারা। আর এই সমালোচনার জবাব দিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি চাঁচাছোলা ভাষায়। দিলীপবাবু বলেন, ‘এরাই বিজেপির বোঝা এখন। এদের বইতে গিয়েই আমাদের কর্মীদের কোমর ভেঙে যাচ্ছে। আমি আজও একজন সাধারণ কর্মীর বাড়িতে খাওয়াদাওয়া করছি। এটা হজম হবে…

আরও পড়ুন
কলকাতা 

দিলীপের বিরুদ্ধে দিল্লি নেতৃত্বের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি রাজ্য নেতৃত্বের ,নির্দেশ এলো চুপ থাকুন!

জগন্নাথ ধাম দর্শনের পর থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপি একাংশ তীব্র প্রতিবাদে নেমেছে। এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিজেপির রাজ্য নেতৃত্বের প্রভাবশালী অংশ মনে করছেন বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে দিলীপ ঘোষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে চা খেলেন এবং হেসে গল্প করলেন তাতে আর যাই হোক রাজ্য বিজেপির অস্তিত্ব প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল। এই অবস্থায় বিজেপি নেতৃত্ব যাতে দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয় সেজন্যই দিল্লি নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছিলেন রাজ্য নেতৃত্বের প্রভাবশালী অংশ। কিন্তু হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে জানা যাচ্ছে যে…

আরও পড়ুন