জেলা 

পাকিস্তানি পতাকা লাগিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ লিখে সাম্প্রদায়িক অশান্তি করার পরিকল্পনাকারী সনাতনী ঐক্য মঞ্চের ২ সদস্য পুলিশের জালে

বিশেষ প্রতিনিধি : পাকিস্তানি পতাকা লাগাতে গিয়ে এবং তার নিচে হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ লিখতে গিয়ে আকাইপুর স্টেশনের শৌচাগারে গ্রেফতার হলেন সনাতনী একতা মঞ্চের দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে গোপালনগর থানা এলাকার অন্তর্গত আকাইপুর স্টেশনের শৌচাগারের পাশ থেকে পাকিস্তানের একটি পতাকা উদ্ধার হয়। পতাকাটি দেখে মনে হচ্ছিল, সেটি দেওয়ালে ঝোলানোর পরিকল্পনা রয়েছে কারও। তদন্তে নেমে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের নাম চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল। পুলিশ জানিয়েছে, ধৃতেরা স্থানীয় বাসিন্দা। তাঁরা একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। দু’জন সনাতনী একতা মঞ্চের সঙ্গেও যুক্ত। দু’জনেই স্বীকার করেছেন যে,…

আরও পড়ুন
কলকাতা 

দিঘা থেকে ফিরে বড়বাজার পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী, বাসিন্দাদের জীবন বাঁচানোর পরামর্শ প্রশাসনিক প্রধানের

বিশেষ প্রতিনিধি : বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। ওই হোটেলের আশপাশের বেশ কিছু বাড়ির অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একটি বাড়ি দেখিয়ে মমতা জানান, সেটির ছাদ প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এই বাড়িগুলি সংস্কারে বাসিন্দাদের সুবিধা করে দিতে পুলিশ, পুরসভা এবং দমকলকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন মমতা। সংস্কারের সময় বাড়ির বাসিন্দারা যেন কিছু দিনের জন্য অন্যত্র থাকার সুযোগ পান, সে দিকটি দেখার জন্য বলেন…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আয়ুষ অ্যান্ড হেলথ প্রস্পারিটি ফেস্টিভ্যাল ২০২৫ কলকাতায়

আসাদ আলী-বাংলার জনরবঃ গত ২৭ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে ডাক্তার এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড ও তাঁর কর্ণধার উদার হৃদয় ডাক্তার চঞ্চল দেব মহাশয়ের বদান্যতায় ডাক্তার হাসান মির্জা ওয়েলফেয়ার ট্রাস্টের আহ্বান ও আয়োজনে এবং উক্ত ট্রাস্টের চেয়ারম্যান ও অল বেঙ্গল হোমিওপ্যাথি ডক্টরস ফোরামের চেয়ারম্যান ডাক্তার কাজীমোহিত ও বেডস এর চেয়ারম্যান আমিনুল ইসলামের দক্ষ সঞ্চালনায় এবং উক্ত ট্রাস্টের সম্পাদক ডাক্তার এন হক মহাশয়ের সার্বিক পরিচালনায় কলকাতা ছাড়াও দূরদূরান্তের জেলাগুলি থেকে হোমিও চিকিৎসক সাহিত্যিক সাংবাদিক ও গায়ক…

আরও পড়ুন
জেলা 

“যাঁরা মমতার আঁচলের তলায় থেকে রাজনীতিতে বড় হয়ে বিজেপিতে এসে করে খাচ্ছে দিলীপ ঘোষ তাঁদের থেকে শিখবে না। দিলীপ ঘোষ জানে কীভাবে লড়াই করতে হয়” : দিলীপ ঘোষ

বিশেষ প্রতিনিধি : বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এই অনুষ্ঠানে যোগদান বিজেপিকে অস্বস্তিতে ফেলে তার পরিণতিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, দিলীপের এই সফর বিজেপি দল অনুমোদন করে না। নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এ নিয়ে বৃহস্পতিবার সকালে দিঘার বিচে প্রাতঃভ্রমণে বেরিয়ে চাঁচাছোলা ভাষায় যার জবাব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপের কথায়, “অনেকে ভাবেন বাংলায় বিজেপি তৈরি হয়েছে ২১ সালের পর। তাঁরা বাংলায় বিজেপির মোট শহিদের সংখ্যাও জানেন…

আরও পড়ুন
জেলা 

শুভেন্দুকে অস্বস্তিতে ফেলে দিঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষ, স্বাগত জানালেন স্বয়ং মমতা ২০২৬-এর নির্বাচন জিতে নিল তৃণমূল!

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারের আমন্ত্রণ পত্রকে সম্মান জানিয়ে দীঘার জগন্নাথ ধাম পৌঁছে গেলেন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। যদিও এই অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি কিন্তু এই অনুষ্ঠানে যাননি বা বয়কট করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেলা সওয়া তিনটে নাগাদ দিঘায় জগন্নাথধামের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেছেন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেই মন্দিরে পৌঁছোন দিলীপ। মঙ্গলবার রাতেই দিলীপ জানিয়েছিলেন যে, বুধবার সময় পেলে তিনি দিঘার জগন্নাথধামে যাবেন। হাওড়ার শ্যামপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানেও বুধবার তাঁর আমন্ত্রণ ছিল। তিনি বলেছিলেন, ‘‘শ্যামপুরের কর্মসূচিতে যোগ দেওয়ার পরে যদি সময়…

আরও পড়ুন
দেশ 

জাতিগননা করবে কেন্দ্র! রাহুলের দাবি মেনে নিলেন মোদি!

বাংলার জনরব ডেস্ক :  রাহুল গান্ধীর দাবি মেনে শেষ পর্যন্ত কেন্দ্র সরকার জাতি গণনা করতে চলেছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আসলে মনে করা হচ্ছে বিহারের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।  তবে জাতিগণনা সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করা হবে না। আগামী জনগণনার সঙ্গেই এই সংক্রান্ত তথ্য সংযোজিত হবে। কেন্দ্রীয় মন্ত্রীর রাজনৈতিক কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেল এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে অশ্বিনী বলেন, “রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে আগামী জনগণনার…

আরও পড়ুন
জেলা 

সম্প্রীতির বার্তা দিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরের দারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষিত দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে ঢোকার আগে দিলেন সম্প্রীতির বার্তা। জানালেন, বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথদেবের প্রসাদ ও ছবি। মমতা এদিন বলেন, “সব ধর্মের লোক এসেছে। স্থানীয়দের সাহায্য পেয়েছি, সেলেব-শিল্পপতি সবাইকে ধন্যবাদ। সনাতন ব্রাহ্মণ ধর্ম, আদ্যাপীঠের মহারাজ, স্বামীজির বাড়ি, বেলুড় মঠ, জয়রামবাটি, কামারপুকুর, কালীঘাট, ইসকন, পুরীর দ্বৈতপতি সবাই এসেছেন। সকল ধর্ম, বর্ণের মানুষ এসেছেন। তিন বছর ধরে কাজ শেষ হয়েছে। হিডকোর সকলকে অভিনন্দন। যাঁরা এই কাজ করেছেন সকলকে ধন্যবাদ। মন্দির চত্বরকে কেন্দ্র করে ৫০০-র বেশি গাছ বসানো হয়েছে। হাজার হাজার…

আরও পড়ুন
কলকাতা 

মা উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা বেপরোয়া গতির শিকার এক যুবক

বিশেষ প্রতিনিধি : বুধবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় পার্ক সার্কাসের মা উড়ালপুলে এক বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে বেপরোয়া গতিতে এই বাইকটি চলছিল নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান যুবক তার মাথায় হেলমেট ছিল না বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। অনেকক্ষণ যুবককে রাস্তাতে পড়েছিল পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন ওই যুবক। বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন তিনি। দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছে পুলিশ। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।  

আরও পড়ুন
কলকাতা দেশ 

আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশ, রাজ্যে ছেলেদের তুলনায় মেয়েরাই এগিয়ে!

কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই) আয়োজিত দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষার ফল ঘোষণা করা হল। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৪ দিন এবং দ্বাদশের ফল পরীক্ষা শেষের ২৫ দিনের মাথায় প্রকাশ করা হল। চলতি বছরের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে পশ্চিমবঙ্গ। দু’টি পরীক্ষাতেই পাশের হারে রাজ্যের ছাত্রীরা ছাত্রদের টেক্কা দিয়েছে। এ রাজ্যের ছাত্রীদের আইসিএসই-তে পাশের হার ৯৯.০৪ শতাংশ এবং আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.৩৮ শতাংশ। ২০২৫-এর আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৬ শতাংশ। মোট ৪৩ হাজার ২৪০ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

জয় শংকর ও শাহবাজের সঙ্গে কথা রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের, ধন্যবাদ জানালো ভারত,পহেলগাঁও কাণ্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবী জানালো পাকিস্তান!

বাংলার জনরব ডেস্ক : পহেলগাঁও কাণ্ডের আবহে দুই দেশের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কথা বলেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয় শংকরের সঙ্গে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে।তবে মঙ্গলবার সন্ধ্যায় দুই দেশের দুই সরকারের দুই শীর্ষস্থানীয় প্রতিনিধির সঙ্গে গুতেরেসের কী কথা হয়েছে, আনুষ্ঠানিক ভাবে তা জানায়নি রাষ্ট্রপুঞ্জ। তবে রাষ্ট্রপুঞ্জের প্রধানের সঙ্গে কী কথা হয়েছে, তা সমাজমাধ্যমে জানিয়েছেন জয়শঙ্কর, শাহবাজ় দু’জনেই। জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ফোন পেয়েছি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দ্ব্যর্থহীন নিন্দা…

আরও পড়ুন